শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

কুরআনশিল্পীদের প্রতি এত বৈষম্য কেনো?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পলাশ রহমান : তুরস্কে ৪র্থ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ৫৫ টি দেশের কোরান শিল্পীরা এতে অংশগ্রহণ করেন। এদের মধ্যে হিফজ বিভাগে প্রথম হয়েছেন বাংলাদেশের হাফেজ আবদুল আখির।

গত ১০ জুন থেকে শুরু হওয়া ওই প্রতিযোগিতার শেষে ১৭ জুন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। এর আগেও একাধিকবার বাংলাদেশের হাফেজরা সৌদি আরব, ইরান, আরব আমিরাতসহ বিভিন্ন দেশের কোরান প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শীর্ষ সাফল্য অর্জন করেছেন। তারা লাল সবুজের পতাকায় মোড়া কোরান তুলে ধরেছেন বিশ্ব দরবারে।

বাংলাদেশেও কোরান প্রতিযোগিতা হয়। গত ক'বছর যাবত কুরআনের আলো ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি রমজানের প্রথম দিন থেকে 'পিএইচপি কোরানের আলো' শিরনামে শিশু কিশোর হাফেজদের মধ্যে কোরান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে গোটা বাংলাদেশের কুরআনশিল্পীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি এনটিভিতে প্রচার করা হয়।

চ্যানেল নাইনে প্রচারিত হয় 'আলোকিত জ্ঞানী' শিরনামে একটি সাধারণ জ্ঞান প্রতিযোগিতা। ইসলামি বিষয় ভিত্তিক এ প্রতিযোগিতাটাও খুবই মানসম্পন্ন। অথচ আমাদের দেশের মিডিয়ায় এগুলো নিয়ে কোনো প্রচার নেই, আলোচনা নেই। যেনো কেউ জানেই না।

বিশ্বের অনেক মুসলিম প্রধান দেশে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এ জাতীয় অনেক অনুষ্ঠান হয়। রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিরা ওইসব অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, কিন্তু আমাদের মুসলিম প্রধান দেশে এগুলো হয় না। বেসরকারি অর্গানাইজেশনের উদ্যোগে কিছু কিছু হলেও আমাদের দেশের মিডিয়াগুলো এসব খবর প্রকাশ করে না। রাষ্ট্রীয় কর্ণধারদের কোনো অংশগ্রহণ দেখা যায় না। স্পন্সর পাওয়া যায় না। কিন্তু কেনো? কেনো আমাদের মিডিয়ায় এসব খবর স্থান পায় না? কেনো এদের নিয়ে মিডিয়ায় কোনো মাতামাতি দেখা যায় না? কেনো আমাদের রাষ্ট্রীয় কর্তারা এসব থেকে নিজেদের দূরে রাখেন? কেনো ব্যবসায়ীরা এগিয়ে আসেন না?

কেউ একজন বরফ ডিঙ্গিয়ে পাহাড়ে উঠলে যদি সংবাদ শিরনাম হতে পারে, সেরাকন্ঠরা যদি মিডিয়ার গুরুত্বপূর্ণ আইটেম হতে পারে, কুরআনশিল্পীরা নয় কেনো? কুরআনের প্রতিযোগীরা নয় কেনো? ইসলামি অনুষ্ঠান নয় কেনো?

যারা কুরআনকে বুকে ধরে আন্তর্জাতিক পুরস্কার ছিনিয়ে আনেন, বিশ্ব দরবারে বাংলাদেশের নাম উজ্জ্বল করেন তারা 'তারকা' নয় কেনো? à¦