শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ইচ্ছা থাকলে...

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

protibondhi hafezঢাকা : শারীরিক প্রতিবন্ধকতা দমাতে পারেনি ৩৫ বছর বয়সী তারিক আল-ওদায়ীকে। অদম্য স্পৃহায় ৪ বছরে কোরআনে  হাফেজ হয়েছেন তিনি। হাত-পা নেই এর পরও মুখ দিয়ে আল-কোরআনের পাতা উল্টিয়ে নিয়মিত কোরআন তেলাওয়াত করেন তারিক।

সৌদি আরবের আসির প্রদেশের সিরাহ ওবাইদা শহরের ৩৫ বছর বয়সী এই তারিক আল-ওদায়ীর বাসায় গিয়ে তার শিক্ষক পবিত্র কুরআন তেলাওয়াত ও হেফজ প্রশিক্ষণ দিতেন।  হাত এবং পাবিহীন এই তারিক পেটে ভর করে পথ চলেন।

তিনি পেশী ক্ষয়িষ্ণুতায় ভুগছেন। কঠিন রোগের ভোগেও তিনি ৩০ পারা কোরআন মুখস্থ করতে সক্ষম হয়েছেন।  এছাড়াও তারিক টেলিফোন এবং কম্পিউটার চালানো শিখেছেন ও সামাজিক নেটওয়ার্কেও তিনি সক্রিয় রয়েছেন।

বিভিন্ন আলেমদের সাথে ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ রাখেন বলে জানা গেছে।  সৌদি আরবের আসির প্রদেশের কোরআন হেফজ সেন্টারের সহযোগিতায় নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করে তিনি ৪ বাছরে সম্পূর্ণ কোরআন হেফজ করতে সক্ষম হয়েছেন। -ইকনা

/আরআর