মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

‘সেবার আড়ালে খৃস্টান বানাতেন মাদার তেরেসা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

teresaডেস্ক রিপোর্ট : শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী মাদার তেরেসার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন ভারতের বিজেপি দলীয় এমপি যোগী আদিত্যনাথ।

তিনি বলেছেন, ভারতের মানুষকে খৃস্টান বানানোর এক ষড়যন্ত্রের অংশ ছিলেন মাদার তেরেসা। এই খৃস্টানকরণ অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মেঘালয় ও নাগাল্যান্ডসহ উত্তর-পূর্ব ভারতে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। এ খবর দিয়েছে অনলাইন জি নিউজ।
এতে বলা হয়েছে যোগী আদিত্যনাথ হলেন ভারতের গোরকপুরের এমপি। তিনি উত্তর প্রদেশের বাসতি এলাকায় রামকথা প্রোগ্রামে বক্তব্য দেয়ার সময় মাদার তেরেসার বিরুদ্ধে ওই মন্তব্য করেন।বক্তব্যটি নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে।
আদিত্যনাথ আরও বলেন, উত্তর-পূর্ব ভারতের পরিস্থিতি সম্পর্কে আপনারা সবাই সচেতন নন। বাস্তব অবস্থা দেখতে হলে আপনাদের সেখানে সফর করা উচিত। উপরন্তু গত বছর আরএসএস প্রধান মোহন ভগওয়াত একই রকম মন্তব্য করেছিলেন মাদার তেরেসাকে নিয়ে। তিনি বলেছিলেন, মাদার তেরেসা গরিবদের যে সেবা দিয়েছেন এর উদ্দেশ্য ছিল তাদেরকে খৃস্টান বানানো।
আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ