সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের

‘গণতন্ত্র না থাকায় জঙ্গিবাদের উত্থান’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

bnpডেস্ক রিপোর্ট : দেশে গণতন্ত্র না থাকার কারণেই জঙ্গিবাদ ও সন্ত্রাসের উত্থান ঘটেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার  মোশাররফ হোসেন।

আজ দুপুরে রাজধানীর রামকৃঞ্চ মিশন পরিদর্শন যান খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল। রামকৃষ্ণ মিশন পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

খন্দকার মোশাররফ বলেন, বর্তমান ক্ষমতাসীন সরকার অবৈধ। যার কারণে দেশে গণতন্ত্র নেই। আর গণতন্ত্র না থাকার কারণেই দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসের সৃষ্টি হয়েছে।  তিনি বলেন, রামকৃষ্ণ মিশনের পুরোহিতকে চিঠি দিয়ে হত্যার হুমকিতে সারা দেশের জনগণও উদ্বিগ্ন। জঙ্গি ও সন্ত্রাসী গোষ্ঠী কিছু লোককে টার্গেট করে হত্যা করছে। সরকার বিরোধী দল দমনে ব্যস্ত থাকায় জঙ্গিরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। তারা একের পর এক মানুষ হত্যা করে যাচ্ছে। সরকার কোন তদন্ত না করেই বিরোধী দলের উপর দোষ দিচ্ছে।

বিএনপির সিনিয়র এই নেতা বলেন, বিরোধী দলের ওপর মিথ্যা দোষ না দিয়ে এ সমস্যা থেকে  সমাধানের জন্য জাতীয়  ঐক্য প্রয়োজন। আর একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনলে সব সমস্যার সমাধান হবে।

বিএনপির প্রতিনিধি দলে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোন, সহ-আইনবিষয়ক সম্পাদক নিতাই রায় চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ প্রমুখ।

/এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ