সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর 

উমরা পালনে সৌদি গেলেন আল্লামা কাসেমী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Kasemeeমোস্তফা ওয়াদুদ :  আজ (২১ জুন) বিকাল পাঁচটার ফ্লাইটে শাহজালাল বিমানবন্দর থেকে সৌদি আরব গেলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নুর হোসাইন কাসেমী। সফরে তিনি পবিত্র উমরা পালন শেষে রমজানের শেষ দশকে  মসজিদে নববীতে এতেকাফ করবেন।

আল্লামা নূর হোসাইন কাসেমীর একান্ত সচিব আব্দুল্লাহ আল কাফি জানিয়েছেন, ঈদুল ফিতরের পর তিনি দেশে ফিরবেন। তার সফরসঙ্গী হিসেবে রয়েছে মাওলানা তোফায়েল আহমদ।

আজ বেলা দুই টায় তার প্রতিষ্ঠিত মাদরাসা জামিয়া মাদানিয়া বারিধারা থেকে মাদরাসার উস্তাদ-ছাত্র ও ভক্তবৃন্দের সাথে সংক্ষিপ্ত কথা বলেন। এরপর জমিয়ত নেতৃবৃন্দের সাথে শাহজালাল বিমানবন্দরের ইমিগ্রেশনে যান।

তিনি আগামীকাল বাদ ফজর বায়তুল্লাহ শরীফে দেশ-জাতি ও সর্বস্তরের জনসাধারণের জন্য মুনাজাত করবেন বলে তার সফরসঙ্গী নিশ্চিত করেছেন। এতে সন্ত্রাসমুক্ত দেশ গড়ার জন্য মহান রাব্বুল আলামীনের কাছে বিশেষ দোয়া করবেন আল্লামা নূর হোসাইন কাসেমী।

উল্লেখ্য, ২০১৫ সালের ৭ নভেম্বর তিনি জমিয়তের মহাসচিব নির্বাচিত হোন। এরপর দেশের বাইরে এটিই তার প্রথম সফর। এর আগে গত মাসে তার লণ্ডন যাওয়ার কথা থাকলেও দেশের সার্বিক পরিস্থিতির কথা চিন্তা করে সফরটি বাতিল করা হয়।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ