মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ঝিনাইদহ পৌরসভার খসড়া বাজেট ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

OLYMPUS DIGITAL CAMERA

খালিদ হাসান, ঝিনাইদহ : নতুন কর আরোপ ছাড়াই ঝিনাইদহ পৌরসভার ৬৮ কোটি ৭৪ লাখ ২২ হাজার ৮৪৩ টাকার খসড়া বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরে ডা. কে আহম্মেদ পৌর কমিউনিটি সেন্টারে এ বাজেট ঘোষণা করেন পৌর মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু।

বাজেটে ২০১৬-১৭ অর্থবছরে উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে প্রায় ৫৪ কোটি টাকা। রাজস্ব আয় ধরা হয়েছে প্রায় ১৪ কোটি টাকা। বাকি টাকা সরকারের বিভিন্ন প্রকল্প ও অনুদান থেকে ধরা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার। এ ছাড়া বাজেট অনুষ্ঠানে প্যানেল মেয়র মতলেবুর রহমান, কাউন্সিলর তোফাজ্জেল হোসেন, সাইফুল ইসলাম মধু, মহিউদ্দিন, গোলাম মোস্তফা, জাহিদুল ইসলাম, আঞ্জুয়ারা বেগমসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ