বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’  সর্বস্তরে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করার দাবিতে শিক্ষক ফোরামের সম্মেলন কাল নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ২৮৯ তরুণ আলেমের নতুন উদ্যোগ, আসছে ডিজিটাল প্ল্যাটফর্ম ‘প্রিয় মাদরাসা’ জলাবদ্ধতা নিরসনে গলাপানিতে নেমে খাল পরিষ্কার করলেন মুহাম্মদুল্লাহ এমপি বাবুনগর মাদরাসায় সীরাতুন্নবী (সা.) সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে জমিয়তের গভীর শোক পরিবার মজবুত হলে সমাজ মজবুত হবে: মাওলানা মাহমুদ মাদানী

আলজেরিয়া, গাম্বিয়া ও জর্ডান যাচ্ছে দুই হাফেজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

2hafezঢাকা : ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত আলজেরিয়া ও গাম্বিয়া আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতার বাচাই পর্বে উত্তীর্ণ হয়েছে হাফেজ আবু রায়হান (আলজেরিয়া) ও হাফেজ সোলইমান হাওলাদার (গাম্বিয়া)। শিগগির তারা প্রতিযোগিতায় অংশ নিতে দেশ ছাড়বেন বলে জানা গেছে।

হাফেজ আবু রায়হান ও সোলাইমান হাওয়ালাদার বিশ্বসেরা হিফজ প্রতিষ্ঠান মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসা ছাত্র। হাফেজ আবু রায়হান বিশ্বের প্রায় ৬০ টি দেশের অংশগ্রহণে ১৮ রমজানে আলজেরিয়া বিশ্ব হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশ নিবে এবং হাফেজ সুলাইমান হাওলাদার বিশ্বের প্রায় ৫০ টি দেশের অংশগ্রহণে ঈদের পর গাম্বিয়া বিশ্ব হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশ নিবে। একই সঙ্গে সোলাইমান বিশ্বের প্রায় ৫৫ টি দেশের অংশগ্রহণে ২০ রমজান অনুষ্ঠিত জর্ডানে বিশ্ব হিফজুল কুরআন প্রতিযোগিতায়ও অংশ নিবে।

উল্লেখ্য ইতিপূর্বে অত্রমাদরাসার ছাত্ররা সৌদিআরব, মিশর, আলজেরিয়া, লিবিয়া, ইরান, দুবাই, কুয়েত কাতার, বাহরাইন ও জর্দানে একাধিকবার বিশ্ব কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করে বিশ্ব দরবারে বাংলাদেশের সম্মানকে সমুজ্জল করেছে এবং জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত বাংলাভিশন, এন টিভি, আর টিভি, মাছরাnesarঙা, এটিএন বাংলা টিভিতে মাহে রমজানে প্রচারিত হিফজুল কুরআন প্রতিযোগিতায় ২০১০ থেকে ২০১৬ পর্যন্ত ১ম, ২য়, ৩য় স্থান অর্জনকরে, এবং এশিয়ান টিভি, চ্যানেল২৪, বিটিভি ওয়ার্ল্ড, বাংলাদেশ টেলিভিশন এ তেলাওয়াত করে আসছে।

 

যার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ ও সৌদি সরকার এবং কওমি মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক) শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানের এ্যাওয়ার্ড তুলে দেন প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হাফেজ ক্বারী নেছার আহমাদ আন নাছিরী ও তার ছাত্রদের হাতে।

হাফেজ সুলাইমান ইতিপূর্বে মিশর, তুরষ্কেও বিজয়ী হয়েছিল। তারা উভয়ই দেশবাশীর কাছে দোয়াপ্রার্থী।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ