শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে মাঝপথে ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা বিলম্বে বলাকা কমিউটারের যাত্রা জিয়া সরণি খালকে বুড়িগঙ্গার সঙ্গে যুক্ত করতে বরাদ্দ ৩০০ কোটি টাকা

এগার জনের যাবজ্জীবন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

_58802172_50858943 copyআন্তর্জাতিক ডেস্ক : ভারতের গুজরাটে ২০০২ সালে গুলবার্গ সোসাইটিতে মুসলিম বিরোধী দাঙ্গার ঘটনায় দোষী ১১ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। গুজরাটে মুসলিম হত্যাযজ্ঞ সংঘটিত হওয়ার দীর্ঘ ১৪ বছর পর এই রায় দেয়া হলো।

এর আগে অভিযুক্ত ৬৬ জনের মধ্যে ২৪ জনকে দোষী সাব্যস্ত করা হয়। এর মধ্যে ১২ জনকে সাত বছর করে কারাদণ্ড এবং একজনকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ৩৬ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

২০০২ সালে গোধরায় সবরমতী এক্সপ্রেস জ্বালিয়ে দেওয়ার ঘটনার পরের দিন গুলবার্গ সোসাইটিতে দাঙ্গা বাধে। এতে ৬৯ জন নিরীহ মুসলিমকে রশিতে ঝুলিয়ে ও আগুনে পুড়িয়ে হত্যা সহ প্রায় এক হাজার মুসলিমকে হত্যা করে উগ্রবাদী হিন্দুরা। নিহতদের একজন কংগ্রেসের সাবেক সংসদ সদস্য এহসান জাফরি।

বিচারপ্রার্থী মুসলিমরা এই রায়ে অসোন্তুষ প্রকাশ করেছেন। নিহত সংসদ সদস্য এহসান জাফরির স্ত্রী বলেন, ‘এটি ন্যায় বিচার নয়। আমরা এই রায়ে হতাশ’।

ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওই দাঙ্গার সময় গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন । তাকে গুজরাটের এই দাঙ্গার অন্যতম ইন্ধনদাতা মনে করা হয়।

সূত্র : বিবিসি

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ