ফাতিমা বিনতে মানছুর মুনীরা : একটি শিশুর জন্মের পর তার সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল মায়ের কোল। মা পরম যত্ন ও ভালোবাসায় সিক্ত করে, সন্তানকে মানুষের মতো মানুষ করার সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন। যখন সন্তান আধো আধো কথা বলা শুরু করে, মা তখন চারপাশের জগতের সাথে পরিচয় করিয়ে দেয়। কথা ফোটার সময় থেকেই মা যদি ভালোকে ভালো আর মন্দকে মন্দ বলার শিক্ষা শিশুর মগজে গেঁথে দেন, তাহলে আশা করা যায় এই সন্তানটি চরিত্রবান সৎ মানুষ হিসেবে বেড়ে উঠবে। তাই একথায় কোনো সন্দেহ নেই যে, মা হলেন সন্তানের নৈতিক শিক্ষার প্রধান শিক্ষক।
মায়ের প্রথম কর্তব্য হলো সন্তানকে স্রষ্টার সাথে পরিচয় করিয়ে দেয়া। একটি শিশু সন্তান এক থেকে দেড় বছরের মধ্যেই অন্যকে অনুকরণ করতে পারে। অর্থাৎ তার ভেতর এ সময় থেকে অনুকরণ করার যোগ্যতা তৈরি হয়। বড়রা যা করে সেও আস্তে আস্তে তা করার চেষ্টা করে। সুতরাং সুযোগ তো মায়ের হাতে। পাঁচ ওয়াক্তে নামাযে মায়ের সাথে উঠবস করার সাথে সাথে একটি সন্তান নামায আদায়ে অভ্যস্ত হতে পারে। মা যদি সূরাগুলো একটু জোরে পড়েন, দেখবেন কিছুদিন পর বাচ্চারা তা বলার চেষ্টা করছে। আর এটা স্বতসিদ্ধ যে, বাচ্চারা শোনা জিনিস দ্রুত মুখস্থ করতে পারে। ২/৩ বছরের বাচ্চাদেরকে খাবার খাওয়াতে বেশ সময় লাগে। তিনবেলা খাবার এবং বিকেলের নাস্তা খাওয়ার সময়সহ মা একটা লম্বা সময় সন্তানকে দেন। আর বর্তমানে বেশির ভাগ মায়েরা বাচ্চাকে খাওয়ানোর সময় গান গায়, ছড়া বলে, গল্প বলে। আর টি.ভি কার্টুন তো খাবার খাওয়ানোর অন্যতম অস্ত্র। অর্থহীন ‘আগডুম বাগডুম ঘোড়াডুম সাঝে’। অথবা ভীতিকর বাক্য ‘অজগরটি আসছে তেড়ে’ কিংবা হিন্দি গান ইত্যাদি নানান কথা বলে থাকেন। প্রতিদিন যদি এগুলো বাচ্চারা শোনে তাহলে সে এগুলো আয়ত্ব করবে। অথচ মা যদি খাবার খাওয়ানো, ঘুম পাড়ানোর সময় কুরআনের ছোট ছোট সূরাগুলো তিলাওয়াত করেন, ধর্মীয় গান, কবিতা শোনান তাহলে অল্প বয়সেই বাচ্চারা অনেক ভালো এবং জীবনঘনিষ্ঠ বিষয় শিখতে পারবে। যা পরবর্তী জীবনে ফরয ইবাদাত ও প্রতিভা বিকাশে সহায়তা করবে।
দ্বিতীয় কর্তব্য হলো, সত্য কথা বলা শিক্ষা দেয়া। আমরা বালক আব্দুল কাদির জিলানী রহ. এর বিখ্যাত ঘটনা কমবেশি সবাই জানি। মায়ের আদেশ অক্ষরে অক্ষরে পালন করে তà
