মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

বিতর্কিত সিলেবাস বাতিলের দাবিতে ঝাঁপিয়ে পড়তে হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

pir chormonaiঢাকা : চলমান শিক্ষানীতি ও শিক্ষাআইন-২০১৬ কে ইসলাম বিরোধী ও বিতর্কিত আখ্যা দিয়ে বাতিলের দাবিতে সকলকে ময়দানে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।

১৫ জুন সকালে বরিশালের চরমোনাই মাদরাসা ময়দানে আয়োজিত এক সভায় তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, বর্তমান সরকার রমজান মাসেও মুসলমানদের সরকারের মুখোমুখি দাঁড় করাতে শিক্ষানীতি, শিক্ষা আইন এবং বিতর্কিত পাঠ্যসূচি বাতিল না করে ইসলামি জনতার হৃদয়ে প্রতিবাদের আগুন জ্বালিয়ে দিয়েছে। অবিলম্বে বিতর্কিত সিলেবাস বাতিল করে নতুন সিলেবাস প্রণয়ন করতে হবে। শিক্ষানীতি নিয়ে দেশের ইসলামপন্থি সংগঠনগুলো পূর্ব থেকেই প্রতিবাদ করে আসছে। শিক্ষামন্ত্রী সিলেবাসে ধর্মবিরোধী কোনো লেখা নেই বলে মিথ্যাচারে লিপ্ত হয়েছেন।

সভায় নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, আল্লামা নুরুল হুদা ফয়েজী পীর সাহেব কারীমপুর, আল্লামা আইয়ূব আলী আনসারী, মাওলানা মুজিবুর রহমান কালিশ্বরী, মাওলানা জিয়াউল করীম, মুফতী ইসহাক মু. আবুল খায়ের চেয়ারম্যান প্রমুখ।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ