মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

'আমার ওপর শিলাবৃষ্টিও হচ্ছে, হঠাৎ হঠাৎ বজ্রপাতও হচ্ছে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

21270_1স্টাফ রিপোর্টার : আমাকে শত্রু ও আক্রমণ করছে, মিত্রও আক্রমণ করছে মন্তব্য করে তথ্যমন্ত্রী ও জাসদের একাংশের সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, আমি এখন দুই পক্ষেরই আক্রমণের শিকার। এরপরও ন্যস্ত থাকা সরকারি দায়িত্ব পালন করে যাচ্ছি।

বৃহস্পতিবার জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে নির্মিত শেখ রাসেল মিলনায়তন উদ্বোধন ও এটুআই কর্মসূচির অধীনে বেতার ও টেলিভিশন অনুষ্ঠান নির্মাণে দক্ষতা বৃদ্ধিবিষয়ক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে অংশ নিয়ে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

ইনু বলেন, এ মুহূর্তে শত্রুপক্ষও আমাকে আক্রমণ করছে, মিত্রপক্ষও আমাকে আক্রমণ করছে। শত্রুপক্ষ ও মিত্রপক্ষের আক্রমণে শিলাবৃষ্টি ও হঠাৎ হঠাৎ বজ্রপাতের মধ্য দিয়ে আমি এখানে হাজির হয়েছি। আমাকে চিন্তা করতে হয়েছে, আমার ওপর সরকারি দায়িত্ব ন্যস্ত করা আছে।

তিনি আরও বলেন, সরকার তো ঘুমায় না। সরকার তো ২৪ ঘণ্টা মানুষের পাশে থাকে। সুতরাং শত্রুপক্ষের আক্রমণই হোক আর মিত্রপক্ষের আক্রমণই হোক অথবা বজ্রপাত হোক আর শিলাবৃষ্টি হোক, আমাকে সময়মতো সরকারের কাজটা সম্পন্ন করতে হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ