সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা

হুজি’র অপারেশন লিডার গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hujiঢাকা : হরকাতুল জিহাদ আল ইসলামির (হুজি) বাংলাদেশের অপারেশন কমান্ডার ইব্রাহীম ওরফে খায়রুল বাশারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৩ জুন) দুপুর আড়াইটার বন্দর থানা পুলিশের একটি দল উপজেলার নোয়াদ্দা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরীর, হিযুত তাওহীদ, জেএমবি, আল্লাহ’র দলসহ বেশ কয়েকটি উগ্র মৌলবাদী জঙ্গী সংগঠনের সমন্বয়ে “বাংলাদেশ জিহাদি গ্রুপ” নামে নতুন একটি সংগঠন সৃষ্টি করার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন গ্রেপ্তারকৃত ইব্রাহীম। গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে কয়েকমাস কারাভোগের পর জামিনে বের হয়ে আবারো পুরানো কমক্ষেত্র সালেহ নগর মসজিদে ইমামতি করছেন।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কালাম জানান, ইব্রাহীম ওরফে খায়রুল বাশারকে দুপুর আড়াইটার দিকে বন্দরের নোয়াদ্দা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

প্রসঙ্গত, ২০১৪সালে নভেম্বর মাসে ঢাকা গোয়েন্দা পুলিশের বিশেষ টিম বন্দর এলাকা থেকে খায়রুল বাশারকে গ্রেপ্তার করে। তিনি বন্দর উপজেলার সালেহ নগর এলাকার নতুন জামে মসজিদে কয়েক বছর ধরে ইমামতি করছেন। পাকিস্তান ও আফগানিস্তানে উচ্চতর সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত এই ভয়ঙ্কর জঙ্গী কমান্ডার এলাকাবাসীর কাছে ‘ভালো মানুষ’ ইব্রাহীম হুজুর নামে পরিচিত ছিলেন। ইমামতির আড়ালে বন্দর এলাকা থেকেই পরিচালনা করতেন জঙ্গী কার্যক্রম।

/এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ