মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

`এ আন্দোলন ইসলামও সমর্থন করে না'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

nurul-islam-nahidঢাকা : শিক্ষানীতি-২০১০ বাতিলের দাবিতে বিভিন্ন সময়ে আন্দোলনকারীদের কঠোর সমালোচনা করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘আমরা দলীয় শিক্ষানীতি করিনি, জাতীয় শিক্ষানীতি প্রনয়ণ করেছি। না পড়ে, না জেনে, ইন্ধনে শিক্ষানীতি বাতিলের আন্দোলন করা হচ্ছে। এ আন্দোলন ইসলামও সমর্থন করে না।’

সোমবার (১৩ জুন) রাজধানীর মহাখালীস্থ গাউসুল আজম কমপ্লেক্সে অনুষ্ঠিত মাদরাসা শিক্ষক-কর্মচারীদের প্রতিষ্ঠান বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন আয়োজিত ‘মাদরাসা শিক্ষা আধুনিকায়ন শীর্ষক সেমিনার’ এবং ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আন্দোলনকারীদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী বলেন, ‘২০১০ সালে শিক্ষানীতি করা হয়েছে। গত একবছর হঠাৎ আন্দোলন! আপনারা শিক্ষানীতি পড়েন, দেখান কোথায় সমস্যা? সমস্যা থাকলে সমাধান করা হবে। নৈতিক শিক্ষার মূলভিত্তি হলো ধর্ম। প্রতিটি ক্লাসে ইসলাম শিক্ষা বাধ্যতামূলক পড়ানো হচ্ছে। সমস্যা না দেখিয়ে আন্দোলন করলে হবে না।’

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ