শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

নাটোরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

25494নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়া উপজেলার বেড়াবাড়ি গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে যুবলীগের দু’পক্ষের সংঘর্ষে রেজাউল ইসলাম (৪৬) নামে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত পাঁচজন।

সোমবার দুপুর আড়াইটার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত রেজাউল ইসলামের বাড়ি ওই একই গ্রামে। পুলিশ জানায়, আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে দুপুরে রেজা-সাইফুল গ্রুপ ও আনোয়ার গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এসময় প্রতিপক্ষের ফলার আঘাতে রেজাউলসহ অন্তত ছয়জন আহত হন। এ অবস্থায় তাদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক রেজাউলকে মৃত ঘোষণা করেন।