সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম

শিক্ষাবিদ মনিরুজ্জামান মিঞার ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

monirujjahman copyঢাকা : প্রবীণ শিক্ষাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এম মনিরুজ্জামান মিঞা আর নেই। আজ সোমবার দুপুর পৌনে ১২টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মনিরুজ্জামান মিঞার ভাই এম আসাদুজ্জামান জানান, বনানীতে বাবার কবরে তাঁকে আগামীকাল মঙ্গলবার দাফন করা হবে। আজ মরদেহ হিমাগারে থাকবে।

মনিরুজ্জামান মিঞা বিএনপিপন্থী অন্যতম বুদ্ধিজীবী হিসেবে পরিচিত ছিলেন। তিনি ১৯৯০ সালের ২৪ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগ দেন। ১৯৯২ সালের ৩১ অক্টোবর বিএনপি সরকারের সময় তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরিয়ে সেনেগালের রাষ্ট্রদূত করা হয়। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং লোকচক্ষুর অন্তরালে রাখা হয়েছিল। তিনি ব্যক্তিজীবনে তিনি অবিবাহিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।

এদিকে, অধ্যাপক মনিরুজ্জামান মিঞার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এএইচ/আরআর