মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

কাবার পাশে বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

sheikh-hasin_8259বিশেষ প্রতিবেদক : দুই পবিত্র মসজিদের (কাবা ও মসজিদে নববী) নিরাপত্তার প্রয়োজনে সৌদি আরবে সেনা পাঠাবে বাংলাদেশ। সৌদি আরব সফর সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করে দাখিল করা একটি প্রতিবেদনে এ কথা উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে বেলা দেড়টায় সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। এর আগে বেলা ১১টায় জাতীয় সংসদের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, গত ৩ থেকে ৭ জুন প্রধানমন্ত্রী সৌদি আরব সফর করেছেন। এ সফরে বাংলাদেশের বড় অর্জন রয়েছে। বাংলাদেশ থেকে সৌদি আরব আগামীতে পাঁচ লাখ শ্রমিক নেবে। বাংলাদেশি শ্রমিক এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে চুক্তি (আকামা) বদল করে কাজের সুযোগ পাবেন।

সচিব বলেন, সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি বাদশা সালমানসহ শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে দুই পবিত্র মসজিদের নিরাপত্তার প্রয়োজনে বাংলাদেশের সেনাবাহিনী পাঠানোর বিষয়ে আলোচনা হয়েছে।

আজকের মন্ত্রিসভার বৈঠক জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয় এবং ব্রিফিং অনুষ্ঠিত হয় মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব বলেন, বৈঠকে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর আইন ২০১৬–এর খসড়ার চূড়ান্ত অনুমোদন হয়েছে। সচিব বলেন, এত দিন দেশে বিএনসিসির কোনো আইনি কাঠামো ছিল না। নতুন এই আইনের আওতায় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অধিদপ্তর গঠন করা হবে। এর প্রধান হবেন মহাপরিচালক এবং প্রতিরক্ষা সচিবের নেতৃত্বে উপদেষ্টা কমিটি থাকবে।

আওয়ার ইসলাম ২৪ ডটকম / ওএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ