সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর 

হেরার আলোয় উদ্ভাসিত মুমিনের অন্তর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

quran copyমাওলানা মুহাম্মদ আরাফাত, অতিথি লেখক : কুরআনুল কারীম। ঐশী গ্রন্থ। মহান আল্লাহর চিরন্তন বাণী। মিথ্যা ভুল ও সন্দেহের উর্ধে এক মুজেজাপূর্ণ কিতাব। লৌহে মাহফুজে সংরক্ষিত কিতাব।

হেরা গুহায় সূচনা এ কুরআন। ইকরা বিসমি দিয়ে সূচনা। বাহক ফেরেশতা জিবরাইল। প্রিয় রাসুল ঠিকানা। কুরআন এক আলোর ফোয়ারা।  হেরার জ্যোতি। কুরআন মানব জাতির মুক্তির সনদ। মানুষের পথ নির্দেশিকা। মুমিনের ইমানের চেতনা। মুত্তাকির জান্নাতের ঠিকানা। কুরআন জন্ম ও মৃত্যুর মাঝে পথচলার সমাধান। কুরআন হিংসা বিদ্বেষ মিটিয়ে গায় ঐক্যের জয়গান। কুরআনের ছোঁয়ায় আলোকিত রমজান। মহিমান্বিত লাইলাতুল কদর।

কুরআনের মাস রমজান। এ মাসে কুরআন অবতীর্ণ হয়। তাইতো রমজান সম্মানিত। কুরআন ছোঁয়া লাগবে যে অন্তরে, সে অন্তর হবে উদ্ভাসিত। হবে সুবাসিত সুরভিত। কুরআনের ছোঁয়ায় ইমান হবে শাণিত। হবে তেজদ্বীপ্ত। আল্লাহ তায়ালা বলেন, ‘যারা ইমানদার তারা যখন আল্লাহর নাম নেয়, নরম হয় তাদের অন্তর। আর যখন তাদের সামনে কুরআন পাঠকরা হয়, তাদের ঈম্ন সজিব হয়ে উঠে। তারা মাওলা প্রেমে আত্ননিবেদিত হয়। সুরা আনফাল : ২

রোজায় কুরআনের সুর বাঁজে মুমিনের ঘরে ঘরে। হেরার আলোয় আলোকিত হয় তারাবির পাঁচ লাখ মসজিদ। হেরার বীণে বাজনা বাঁজে দশ লাখ কুরআনের ফুল পাখিদের কন্ঠে ।  হাফেজদের মধুর সুরে। শ্রোতাদের আবেগ আর আগ্রহে সৃষ্টি হয়  মুগ্ধকর পরিবেশ। সৃষ্টি হয় এক আবেগঘন মুহূর্তের। যেন মালিকের দুয়ারে ভিখারির ধর্ণা। ক্ষমার আকুতি।

সাহাবি হজরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রাসুল সা. বলেন, যে ব্যক্তি ইমানের সঙ্গে সওয়াব অর্জনের উদ্দেশ্যে রমজানে কিয়াম করবে অর্থাৎ তারাবি আদায় করবে তার অতীতের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। বুখারি ২০০৯, মুসলিম ৭৫৯

রমজানুল মুবারকে কুরআনের তেলাওয়াত শুন,। কুরআনের তেলাওয়াত করে, হেরার আলোয় আলোকিত হোক ব্যক্তি, সমাজ, রাষ্ট্র। উদ্ভাসিত হোক মুমিনের অন্তর।

লেখক : শিক্ষাসচিব, জামিয়াতুস সালাম ঢাকা মাদিনাবাগ মাদ্রাসা।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ