সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা শনিরআখড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল সাবেক ব্যাংক কর্মকর্তার

মুহাম্মদ আলির জানাজা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

aliডেস্ক রিপোর্ট : বিশ্বখ্যাত মুষ্টিযোদ্ধা মুহাম্মদ আলির জানাজা আজ যুক্তরাষ্ট্রের কেনটাকির লুইসভিলেতে অনুষ্ঠিত হয়েছে। মুসলিম রীতিতেই তার শেষ বিদায় অনুষ্ঠিত হয়। জানাজা উপলক্ষে লাখো মুনষ সমাবেত হন লুইসভিলেতে।

যুক্তরাষ্ট্রের ধর্মমত নির্বিশেষে সবাই অংশ নিয়েছেন জানাজায়। এর আগে জানাজার অংশগ্রহণের জন্য টিকিট কিনতে হিড়িক পড়েছিল কেন্টাকির এক্সপোজিশন সেন্টারে। বৃহস্পতিবার সেখান থেকে ১৪ হাজারের বেশি লোক টিকিট কিনেছেন। এর আগে তার জানাজা অনুষ্ঠানের জন্য আয়োজকরা ১৫৫০০ টিকিট বিক্রির ঘোষণা দিয়েছিল। কিন্তু ১ ঘণ্টা না যেতেই ওই টিকিট শেষ হয়ে যায়। সারাবিশ্বের টিভি ও অনলাইনে তার জানাজার নামাজ প্রচারিত হয়।

আয়োজকরা বলছেন, মুসলিমদের হিরো হিসেবে বিবেচিত মুহাম্মদ আলীর জানাজায় শরীক হওয়াটাকে অনেকেই বিরল সুযোগ হিসেবে দেখছেন।

মাত্র ২২ বছর বয়সে ইসলামের পথে যাত্রা শুরু করেছিলেন  হেভিওয়েট বক্সিংয়ে তিন বারের বিশ্ব চ্যাম্পিয়ন মুহাম্মদ আলী।

http://ourislam24.com/?p=1145

গত ৫০ বছর তিনি ছিলেন একজন খ্যাতিসম্পন্ন মুসলিম, বিশেষ করে আমেরিকায়।

333মুহাম্মদ আলির মৃত্যুর মাধ্যমে আমেরিকার জনগণ মুসলিমদের সম্পর্কে আরো ভালোভাবে জানার সুযোগ পাবেন বলে আশা করেছেন জানাজার আয়োজকরা। জানাজা নামাজের ইমামতি করেছেন জায়েদ শাকির। জানাজার আগে এক বক্তব্যে তিনি বলেন, মুহাম্মদ আলী তার ধর্ম বিশ্বাসের কারণেই ব্যাপক জনপ্রিতা অর্জন করেছেন। তিনি ধর্মের জন্য সবকিছু বিসর্জন দিতে প্রস্তুত ছিলেন।

গত শুক্রবার ৭৪ বছর বয়সে মারা যান মুহাম্মদ আলী। মাত্র ২২ বছর বয়সে তিনি খৃস্টান ধর্ম ত্যাগ করে ইসলামে দীক্ষিত হন।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম / আরআর 

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ