সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস

ভারতকে মুসলিমমুক্ত করার ডাক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Sadhvi-Prachi copyআওয়ার ইসলাম ডেস্ক : ভারতকে মুসলিমমুক্ত করার ডাক দিয়েছেন বিশ্ব হিন্দু পরিষদ নেত্রী সাধ্বী প্রাচী। মঙ্গলবার রুরকিতে বিশ্ব হিন্দু পরিষদের এই নেত্রী বলেন, ‘আমরা ভারতকে কংগ্রেস মুক্ত করেছি, এবার মুসলিম মুক্ত ভারত তৈরি করতে হবে। আর এজন্য আমরা কাজ করছি।’

বলিউডের মুসলিম তারকাদেরকে তীব্র ভাষায় আক্রমণ করে সাধ্বী প্রাচী বলেন, তারা হিন্দুস্থানের খেয়ে পাকিস্তানের পক্ষে কথা বলে । তিনি বলেন, ‘গত দুটো মুভি ফ্লপ করায় শাহরুখ এখন হিন্দুদের পক্ষে কথা বলছে। হিন্দুরা এখন আমির খানের আগামী মুভিও একইভাবে বর্জন করবে।’

তার এই বক্তব্যের ভিডিও ইউটিউবে আপলোড হওয়ার পর ভারতজুড়ে নিন্দার ঝড় উঠেছে। সামাজিক যোগাযোগের সাইট ফেসবুক ও টুইটাইরেও তার এই বিদ্বেষপূর্ণ বক্তব্যের বিরুদ্ধে সোচ্চার হয়েছে মানুষ। চলচ্চিত্রকার শিরীষ কুন্দর টুইটারে প্রাচীর সমালোচনা করে লিখেছেন, পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার জন্য তিনি গুরুর পথ ধরেছেন।

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ