সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের

তারাবী নামাজে ককটেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

209532_1 copyনিজস্ব প্রতিনিধি : বগুড়ায় তারাবী নামাজ চলাকালে মসজিদে কয়েকটি শক্তিশালী ককটেল বিস্ফোরণে ঘটনা ঘটেছে । বগুড়ার গাবতলী উপজেলা পরিষদ জামে মসজিদে  গতকাল বুধবার রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে,  গাবতলী উপজেলা পরিষদ জামে মসজিদে বুধবার রাতে মুসুল্লীরা যখন তারাবী আদায় করছিলেন, মসজিদের ছাদের ওপর পর পর কয়েকটি শক্তিশালী ককটেল বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়।আতংগ্রস্থ মুসুল্লীরা তাড়াহুড়ো করে মসজিদ ত্যাগ করেন। এই বিস্ফোরণে কারো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহিদ মাহমুদ জানিয়েছেন, গত কিছুদিন ধরে সরকারি খাদ্য গুদামে ধান সরবরাহ নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে রেষারেষি চলছে। এর জের ধরেই আতংক ছড়ানোর উদ্দেশে মসজিদে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়ে থাকতে পারে।

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ