সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা শনিরআখড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল সাবেক ব্যাংক কর্মকর্তার চকরিয়াতে মারহামা ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ 'ইসলামের সামনে বৈশ্বিক চ্যালেঞ্জ, জ্ঞানভিত্তিক দাওয়াতের বিকল্প নেই' বিকেএম নেতা মাওলানা ইউসুফ আশরাফের বাইপাস অস্ত্রোপচার, দোয়ার আবেদন মধ্যপ্রাচ্যের ৩ দেশের মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলা বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

উত্তর গোলার্ধে ৩০ বছরের মধ্যে সবচেয়ে দীর্ঘ রোজা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

airland_oursislam24আওয়ার ইসলাম ডেস্ক : উত্তর গোলার্ধের মুসলমানদের এবার ৩০ বছরের মধ্যে সবচেয়ে দীর্ঘ সময় পানাহার থেকে বিরত থেকে পবিত্র রমজান পালন করতে হবে। এ অঞ্চলে আজ সোমবার থেকে পবিত্র রমজান মাস শুরু হয়েছে।

এ বছর তাদের প্রায় ২০ ঘণ্টা পানাহার থেকে বিরত থাকতে হবে। শীতকালে এ অঞ্চলের মুসলিমদের না খেয়ে থাকতে হয় আট ঘণ্টার মতো। ‘গত বছরও আমাদের এই পরীক্ষা দিতে হয়েছিল। কিন্তু এবার এটা আরও চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। তবে এটা আমাদের অভিজ্ঞতার অবিচ্ছেদ্য অংশ এবং বেশিরভাগ মুসলিম এটাকে দৃঢ়ভাবে মোকাবিলা করেন,’ বলছিলেন মুসলিম কাউন্সিল অব ব্রিটেনের সহকারী মহাসচিব ইব্রাহীম মোগরা।

যুক্তরাজ্যের মধ্যে সবচেয়ে দীর্ঘ সময় উপোস থাকতে হবে স্কটিশ হাইল্যান্ডস ও আয়ল্যান্ডের বাসিন্দাদের। এখানে সূর্য অস্ত যায় না বললেই চলে। যেটা হয় তা হল গোধূলি। যুক্তরাজ্যের সবচেয়ে উত্তরের ইনভার্নিস মসজিদের ট্রাস্টি এবং পেশায় চিকিৎসক ওয়াহিদ খান বলেন, ‘এসব সত্ত্বেও মুসলিমরা রোজা রাখতে বদ্ধপরিকর। এটা কঠিন মনে হলেও রোজা রাখা আসলে সহজ।’

উল্লেখ্য, গত বছর যুক্তরাজ্যের মুসলিমরা জাকাত ও সদকা মিলিয়ে প্রায় ১০ কোটি পাউন্ড বা ১১৪০ কোটি টাকা দান করেছিলেন। এবার সেই রেকর্ড তারা ভাঙবেন বলে আশা করা হচ্ছে। যুক্তরাজ্যের অন্যতম দ্রুত বিকাশমান দাতব্য হিউম্যান আপিলের প্রধান নির্বাহী ওসমান মকবুল বলেন, ‘গত ৫ বছরে এখানে বার্ষিক অনুদান বেড়েছে ছয়গুণ। রমজানে অনুদান কয়েকগুণ বেড়ে যায়।’ - দ্য গার্ডিয়ান অবলম্বনে

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ