ফারুক ফেরদৌস : কিছুদিন আগে ফ্রান্সের সেন্ট ট্রপেজ শহরে রাস্তার পাশে মূত্রত্যাগ করতে গিয়ে ফরাসি পুলিশের ধমক খেয়েছিলেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। মাঠের দাপুটে স্ট্রাইকারকে লাজুক মুখে ধমক খেয়ে মাথা নিচু করে স্থান ত্যাগ করতে হয়েছিলো। পেছন থেকে পুরো ঘটনা ক্যামেরাবন্দী করে ফেলেছিলেন ওয়েনিমি গ্রেস নামের এক তরুণী। স্টারের ভাবমূর্তির বারটা বেজেছে।
বদভ্যাসের পাপ বাপকেও ছাড়ে না। এই বদভ্যাসটি এখন বৈশ্বিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ইউরোপের নামি দামি শহরগুলোও এই সমস্যা থেকে মুক্ত নয়। কিছুদিন আগে জার্মানির হামবুর্গ আর যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে মূত্রত্যাগ ঠেকাতে রাস্তার পাশে ‘আল্ট্রা এভার ড্রাই’ নামের এক ধরনের রঙের প্রলেপ লাগানো হয়েছে। দেয়ালে মূত্রত্যাগ করতে গেলেই মূত্র দেয়াল থেকে মূত্রত্যাগকারীর দিকেই ছিটকে আসবে। ‘আল্ট্রা এভার ড্রাই’ বাতাসে এক ধরনের প্রতিবন্ধকতা তৈরি করে। মূত্র বা যে কোনো তরল এর উপর পড়লেই উল্টোদিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়।
এর আগে শহরদুটিতে অসংখ্য নীতিবাক্য ও নিষেধাজ্ঞা লিখে সমস্যা সমাধান করা যায়নি। ভারতে প্রকাশ্যে মূত্রত্যাগের বদভ্যাস ঠেকাতে হায়দ্রাবাদ ও দিল্লির পুলিশ চালু করেছিলো লজ্জার মালা। প্রকাশ্যে মূত্রত্যাগ করে নজরে পড়লেই ফুলের মালা পরিয়ে দেবে ট্রাফিক পুলিশ। ফুলের মালা পরিয়ে লজ্জা দেয়ার পদ্ধতিটি অভিনব নিঃসন্দেহে। কিন্তু জরিমানা করে, শাস্তি দিয়ে যেখানে এটা ঠেকানো যাচ্ছে না, ফুলের মালা আর কতটুকু কাজ করবে। বিরক্ত হয়ে একবার দিল্লির হাইকোর্ট মন্তব্য করেছিলো পুরুষদের প্যান্টের জিপারে তালা লাগিয়ে চাবি বাড়িতে রেখে আসা উচিত। এছ্ড়াা এই সমস্যার আর সমাধান নেই।
সারা পৃথিবীর অবস্থা যখন এই, বাঙালিরা কি পিছিয়ে থাকতে পারে! এই ক্ষেত্রে ভারতীয়দের পেছনে ফেলতে না পারলেও তাদের পারফর্মেন্স যে মোটেও খারাপ নয় সেটা ঢাকার রাস্তায় একটু ঘুরে ফিরে দেখলেই বোঝা যায়। প্রতিরোধের অভিনব কৌশল উদ্ভাবনের ক্ষেত্রেও বাংলাদেশ পিছিয়ে থাকেনি। ধর্মমন্ত্রীর বুদ্ধিতে ঢাকা সিটি কর্পোরেশন রাস্তায় মূত্রত্যাগের নিষেধাজ্ঞা আরবিতে লিখে মূত্রত্যাগ ঠেকাতে চেয়েছে। মানুষের ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে মূত্রত্যাগ বন্ধের কিছুটা প্রতারণামূলক এই চেষ্টাটি নিয়ে ব্যাপক সমালোচনা হলেও সিটি কর্পোরেশন গ্রাহ্য করেনি। ঢাকার রাস্তায় বড় লাল আরবি হরফের নিষেধাজ্ঞা প্রায়ই চোখে পড়ে। প্রথম প্রথম পদ্ধতিটি কিছà
