মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

কুরআনের সূচনাকাল ০১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

quran 1ওয়ালিউল্লাহ সিরাজ বিভাগীয় প্রধান, সহজ কুরআন : প্রথম দিকের কুরআনের আয়াতগুলো সংক্ষিপ্ত কথার মধ্যে সীমাবদ্ধ থাকতো। এর ভাষা অত্যন্ত মিষ্টি-মধুর ও প্রাঞ্জল। পাঠক ও শ্রোতার মাঝে প্রভাব বিস্তার করত। সাথে সাথে কুরআনের আয়াতগুলো ছিল আরব জাতির রুচি অনুযায়ী সর্বোত্তম সাহিত্যরস সমৃদ্ধ। ফলে কুরআনের কথাগুলো তীরের মত মনে গেঁথে যেত।

ভাষার ঝংকার ও সুর লালিত্যের কারণে যে কারো কান নিজে নিজেই আকৃষ্ট হত। আয়াতগুলো সময়োপযোগী এবং মনের চাহিদার সাথে সামঞ্জ্যশীল হওয়ার কারণে জিহবা স্বতঃস্ফূর্তভাবে পুনরাবৃত্তি করত। বিশ্বজনীন সত্যের বর্ণনা ছিল যুক্তি, প্রমাণ ও এমন সব উদাহরণের মাধ্যমে যার সাথে শ্রোতারা ভালোভাবে পরিচিত ছিল। আরবদের ইতিহাস, ঐতিহ্য, তাদেরই প্রতিদিনের দেখা নিদর্শনসমূহ এবং নৈতিক ও সামাজিক ত্রুটিগুলোর ওপর ছিল সমস্ত আলোচনা। এভাবে মানুষের মাঝে কুরআনের প্রভাব বিস্তার করার উপযোগী পরিবেশ তৈরি হয়েছিল।

আরবদের ইতিহাস, ঐতিহ্য, তাদেরই প্রতিদিনের দেখা নিদর্শনসমূহ এবং নৈতিক ও সামাজিক ত্রুটিগুলোর ওপর ছিল সমস্ত আলোচনা। এভাবে মানুষের মাঝে কুরআনের প্রভাব বিস্তার করার উপযোগী পরিবেশ তৈরি হয়েছিল।

কুরআনের আহবানের সূচনা পর্বটি প্রায় চার-পাঁচ বছর দীর্ঘ ছিল। তাই এ পর্যায়ে নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইসলাম প্রচারের প্রতিক্রিয়া হয় তিন ধরনের।

১. কিছু সৎকর্মশীল ব্যক্তি ইসলামের দাওয়াত গ্রহণ করেন।
২. বিপুল সংখ্যক লোক মূর্খতা স্বার্থান্ধতা বা বাপ-দাদার রসম রেওয়াজের প্রতি অন্ধ আসক্তির কারণে এই দাওয়াতের বিরোধিতা করতে প্রস্তুত হয়।
৩. মক্কা ও কুরাইশদের সীমানা পেরিয়ে এই নতুন দাওয়াতের ধ্বনি প্রতিধ্বনিত হতে থাকে বিশাল বিস্তৃত এলাকায়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ