শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

কবিতার ভবিষ্যত; একটি সিদ্ধান্তহীন বোঝাপড়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 

1441261228 copyসুলাইমান সাদী, বিভাগীয় সম্পাদক সাহিত্য : কবিতা সত্যি কিছু বুঝতে শেখায় না।অনুভব করতে শেখায়। কবিতা উপভোগ করায় মহাভ্রমনের ব্যাকুল অভিসার। কবিতা পাঠককে বুদ্ধিজীবি বানায় না। বুদ্ধিজীবিকে চিন্তার খোরাক যোগায়। পৃথিবীজোড়া কবিদের তাই চলছে এখন নবান্নকাল। একসময় তত্ত্ব কবিতাকে শাসন করত। আধুনিকোত্তর তাত্ত্বিকরা তত্ত্বকে কবিতার অনুগামি বানাতে বাধ্য হয়েছেন। কবিতা থেকে তত্ত্ব খুঁড়ে বের করার পথ দেখিয়েছেন। এর কৃতিত্ব তাদেরই বটে। মূলত তাদের তত্ত্বগত বস্তুনিষ্ঠতার প্রমাণ এ স্বীকৃতি। পাথরকে জীবনধারনের হাতিয়াররুপে হাজির করেছিলেন যে আদিমানব তিনিই পৃথিবীর প্রথম শিল্পী। বস্তুর প্রাকৃতিক রুপ পরিবর্তন করার মধ্য দিয়ে শুরু হয় শিল্পের অভিযাত্রা। শুরু বস্তু ও প্রকৃতির বিমূর্তায়ন। মন ও মননের মূর্তায়ন। জীবনের তাগিদে জগতের কাছে আসা। নিজেকে মেলে ধরা। এবং জগতের একেকটা কোষ ও প্রত্যঙ্গ খুলেমুলে পর‌্যবেক্ষন করা।জগতের সঙ্গে জীবনের এই অতিমানবিক সম্পর্কের স্বরুপ উদ্ঘাটনে  বুদ্ধিবৃত্তিক প্রাণী মানুষের মনে জাগে নকল বা অনুকৃতির বাসনা। আর সেখান থেকেই সৃষ্টি ও শিল্পের আরাধনা।

সেই থেকে শুরু। ঘটনা ও দুর্ঘটনার পরস্পরা। অগোছালো পৃথিবীকে মানুষ রেখা ও শব্দে গুছিয়ে তোলে। বিস্তার ঘটে মৌল বৈশিষ্ট্যের। এবং. . . তারপর. . .ভাষা। তারপর. . .কবিতা। কবিতার বয়স কত হবে? পৃথিবীর অর্ধেক? তারও বেশি? লম্বা ইতিহাসে কবিতার দেহমনে ঘটেছে বিপুল পরিবর্তন। চেতনায় অসংখ্য বাঁকবদল। কবিতার দেহমনে সৃষ্টি হয়েছে অনেক ব্যাধি। কবিরা চিকিত্সা দিয়েছেন যে যার মতো। এভাবেই কবিতাকে ঘিরে গড়ে উঠেছে অসংখ্য তত্ত্ব ও মতবাদ। কবিতাভিত্তিক মতবাদগুলো গলা মিলিয়েছে জীবনভিত্তিক অন্যান্য মতবাদে গলায়।এদের গলায়-গলায় ভাবদর্শন বারবার কবিতাকে করেছে ধর্ষন। কবিতা হয়ে উঠেছে অরক্ষিত হেরেমের নর্তকি। যে যার মতো নাচিয়েছে। কাছিয়েছে। কবিরাই নর্তকিটির একনিষ্ঠ প্রেমিক। যুগে যুগে তারা কবিতার দেহমনে পরিয়েছে সুশোভিত ভূষণ। অবশ্য দর্শনজন্মা কামুক কবিরা কখনো কখনো উপর‌্যুপরি ধর্ষনে কবিতাকে করেছে নাজেহাল। তাই আমি বলি- দর্শন ও ধর্ষন সমার্থবোধক। দুই জারজ সহোদর।

<