শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

হোস্টেলে ছাত্রীকে পেটালেন ছাত্রলীগকর্মী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

rajshiরাজশাহী কলেজের হোস্টেলে এক ছাত্রীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে ছাত্রলীগকর্মীর বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে কলেজ হোস্টেলের ২০১ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।

আহত ছাত্রীর নাম সাবিনা আক্তার। তিনি মনোবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। তাঁকে পিটিয়েছেন ওই হোস্টেলের ১০৭ নম্বর কক্ষের আবাসিক ছাত্রী ও ছাত্রলীগকর্মী শাবানা খাতুন। তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। সাবিনার অভিযোগ, শাবানা বাইরে থেকে কয়েকজন মেয়েকে নিয়ে এসে তাঁকে মারপিট করেন।

এ ঘটনার বিচার দাবিতে বৃহস্পতিবার রাত ৮টার দিকে হোস্টেলে বিক্ষোভ করেছেন ছাত্রীরা। এ সময় তাঁরা ছাত্রলীগকর্মী শাবান খাতুনের শাস্তির দাবিতে স্লোগান দেন। শাবানা ও তাঁর সহযোগীদের শাস্তি দেওয়া না হলে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন ছাত্রীরা। তাঁরা বলেন, বহিরাগতদের নিয়ে এসে হোস্টেলের মধ্যে ঢুকে ছাত্রলীগকর্মী শাবানা যে ঘটনা ঘটিয়েছেন, তার সুষ্ঠু বিচার না হলে অন্য শিক্ষার্থীরাও নিরাপত্তাহীনতায় ভুগবেন।

আহত সাবিনা আক্তার জানান, গত বুধবার দিবাগত রাত ১২টার দিকে ১০৭ নম্বর কক্ষের বাইরে বসে মোবাইলে উচ্চ স্বরে গান শুনছিলেন ছাত্রলীগকর্মী শাবানা খাতুন। এ সময় সাবিনা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। মোবাইলে উচ্চ স্বরে গান বাজানোয় সমস্যা হচ্ছে উল্লেখ করে সাবিনা জানালা দিয়ে শাবানাকে গান বন্ধ করার অনুরোধ করেন।

এ নিয়ে ছাত্রলীগকর্মী শাবানা ক্ষিপ্ত হয়ে সাবিনার সঙ্গে তর্ক-বিতর্ক শুরু করে দেন। এ ঘটনার জের ধরে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে শাবানা বাইরে থেকে আরো আটজন মেয়ে নিয়ে সাবিনার কক্ষে প্রবেশ করেন। এ সময় তাঁরা কয়েকজন মিলে সাবিনাকে ধরে কিল-ঘুষি এবং ঝাড়ু দিয়ে পেটাতে পেটাতে হোস্টেলের প্রধান ফটকের সামনে নিয়ে আসেন। পরে অন্য শিক্ষার্থীরা এসে সাবিনাকে উদ্ধার করেন।

মারপিটের পর ছাত্রলীগকর্মী শাবানা হোস্টেল ছেড়ে চলে যাওয়ার জন্যও হুমকি দেন বলে জানান সাবিনা আক্তার। না হলে তাঁকে আবারও পিটিয়ে হোস্টেলছাড়া করা হবে বলে শাবানার সাঙ্গপাঙ্গরা হুমকি দিয়ে চলে যান।

এ ব্যাপার