সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস

বায়োমেট্রিক নিবন্ধন করলেন তারানা হালিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

138542_1অন্য সবার মতোই বিক্রয় কেন্দ্রে গিয়ে নিজের ব্যবহৃত সিম পুনরায় নিবন্ধন করিয়েছেন ডাক, তার ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

রবিবার টেলিটকের বিক্রয় কেন্দ্রে গিয়ে বায়োমেট্রিক পদ্ধতিতে নিজের দুটি সিম পুনরায় নিবন্ধন করিয়েছেন তিনি।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিকেল ৪টা ২৮ মিনিটে বিষয়টি জানান তারানা হালিম।

প্রতিমন্ত্রী লিখেছেন, ‘আমি আজ আমার নিজের দুটি সিম বায়োমেট্রিক পদ্ধতিতে ভেরিফাইড করে রি-রেজিস্ট্রি করে নিলাম। আমি নিজের পরিচয় গোপন রেখেই অন্য সকল গ্রাহকের সঙ্গে এক কাতারে প্রায় ২০ মিনিট দাঁড়িয়ে থেকে সিম দুটি রি-রেজিস্ট্রেশন করি।’

তারানা হালিম বলেন, ‘আমি বাংলাদেশের একজন গর্বিত নাগরিক হিসেবে আমার দুটি সিম আজ বায়োমেট্রিকস পদ্ধতিতে ভেরিফিকেশন করে দুটি সিমের মালিকানা স্বীকার করে নিলাম। আপনারাও আপনাদের স্ব স্ব সিম বায়োমেট্রিকস পদ্ধতিতে ভেরিফিকেশন করে রি-রেজিস্ট্রেশন করে নিন।’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ