মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

প্রতিটি উপজেলায় স্কুল-কলেজ হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Hasina20131118164732দেশের প্রতিটা উপজেলায় একটি করে কলেজ এবং একটি করে সরকারি স্কুল করা হবে। সেই সঙ্গে প্রতি জেলায় একটি করে আবাসিক স্কুলও করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

তিনি বলেন, দেশের অনেক উপজেলায় সরকারি স্কুল এবং কলেজ রয়েছে। আর যেসব উপজেলায় এখনো সরকারি স্কুল-কলেজ হয়নি আমরা সেখানে তা করবো। শিক্ষার আলো দেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছাতে কাজ করে যাচ্ছে সরকার।

প্রধানমন্ত্রী আরো জানান, ছাত্র-ছাত্রীদের যাতায়াতের সুবিধার কথা ভেবে প্রতিটি জেলায় আবাসিক স্কুল করে দেয়া হবে। যেন তাদের প্রতিদিন যাতায়াতের কষ্ট করতে না হয়।

প্রধানমন্ত্রী বলেন, ‘শিক্ষার পিছনে আমরা যেটা খরচ করছি এটাকে আমরা খরচ মনে করি না। এটাকে আমরা বিনিয়োগ মনে করি। কারণ সুষ্ঠু সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য শিক্ষাখাতে পুঁজি বিনিয়োগের চাইতে উৎকৃষ্ট বিনিয়োগ আর কিছু হতে পারে না, যা বলে গেছে জাতির পিতা। বর্তমান সরকার সেই কথাই মাথায় রেখে দেশের শিক্ষা উন্নয়নে কাজ করছে।’

দেশব্যাপী সৃজনশীল মেধা অন্বেষণ ২০১৬ প্রতিযোগিতায় নির্বাচিত জাতীয় পর্যায়ের সেরা ১২ জন এবং ২০১৫ সালের নির্বাচিত সেরা ১২ জন মেধাবীর হাতে পুরস্কার তুলে দিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ