সোমবার, ০২ নভেম্বর ২০২৬ ।। ১৭ কার্তিক ১৪৩৩ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পবিত্র কাবার ভেতরে নামাজ আদায় করলেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বাংলাদেশে স্বাগত, আমাদের শায়খুল ইসলাম! মুফতি গোলাম মাওলা রহ.-এর স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন ফজরের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় দুই বৃদ্ধ নিহত ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আগামী গ্রীষ্মের মধ্যে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য’ ফাজিল-কামিল মাদরাসার গভর্নিং বডি বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত নবীজি (সা.) প্রতি মাসে কয়টি নফল রোজা রাখতেন? বনানীতে আগুনে দগ্ধ ফিলিপাইন নাগরিকের মৃত্যু ‘আন্দোলনের নামে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে’

প্রফেসর হজরত হামীদুর রহমান রহ.-এর চলে যাওয়ার তিন বছর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

প্রকৌশলবিদ্যায় উচ্চশিক্ষা, দেশের শীর্ষ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা—সব পরিচয় ছাপিয়ে তিনি পরিচিত ছিলেন একজন নিবেদিতপ্রাণ দীনি সাধক হিসেবে। একদিকে ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক সহকারী অধ্যাপক, অন্যদিকে ছিলেন উপমহাদেশের প্রখ্যাত দুই আধ্যাত্মিক ব্যক্তিত্ব হজরত হাফেজ্জী হুজুর রহ. ও মুহিউস সুন্নাহ মাওলানা শাহ আবরারুল হক রহ.-এর খলিফা। বলছি মাওলানা প্রফেসর মুহাম্মাদ হামীদুর রহমান রহ.-এর কথা। ২০২৩ সালের ২ নভেম্বর ইন্তেকালের মধ্য দিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেন তিনি। তাঁর ইন্তেকালের তিন বছর পূর্ণ হলো আজ।

১৯৩৮ সালের ৯ জানুয়ারি মুন্সীগঞ্জের নয়াগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন প্রফেসর হামীদুর রহমান। ১৯৫৫ সালে ইসলামিয়া হাইস্কুল থেকে ম্যাট্রিক পাস করে ভর্তি হন ঢাকা কলেজে। ১৯৫৭ সালে আহসানউল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজে (বর্তমান বুয়েট) ভর্তি হন। উচ্চশিক্ষা শেষে ১৯৬৫ সালে প্রশিক্ষণের জন্য ইংল্যান্ডে যান। ১৯৬৯ সালে বুয়েটে সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন। ১৯৮০ সাল পর্যন্ত সেখানে অধ্যাপনা à¦