শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

হেফাজতের কারানির্যাতিত মজলুম আলেমদের সংবর্ধনা আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শাপলা থেকে জুলাই বিপ্লব শহীদদের মাগফিরাত কামনা, ভারতীয় আগ্রাসন মোকাবিলায় উলামায়ে কেরামের করণীয় শীর্ষক আলোচনা ও হেফাজতে ইসলামের কারানির্যাতিত মজলুম আলেমদের সংবর্ধনা দিতে যাচ্ছে বৃহত্তর উত্তরা উলামা পরিষদ।

আগামীকাল মঙ্গলবার (১৪ জানুয়ারি) উত্তরা ফ্রেন্ডস্ ক্লাব মাঠ, সেক্টর-৩, উত্তরা, ঢাকায় এটি অনুষ্ঠিত হবার কথা রয়েছে। এছাড়াও বৃহত্তর উত্তরার আওয়ামী সরকারের আমলে মিথ্যা মামলা ও জেল জুলুমের শিকার হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর মাজলুম আলেমদের সংবর্ধনা দেওয়া হবে। অনুষ্ঠানটি সকাল ৯টা থেকে চলবে দুপুর ১টা পর্যন্ত।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শায়খ সাজিদুর রহমান। প্রধান আলোচক হিসেবে থাকবেন, মাওলানা মুহাম্মাদ মা-মু-নু-ল হক। এছাড়াও  হেফাজতের কেন্দ্রীয় মাজলুম নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

ইতোমধ্যেই সংবর্ধনা অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান বৃহত্তর উত্তরা উলামা পরিষদের সেক্রেটারি মুফতি মুফতি নেয়ামতুল্লাহ আমিন। এসময় তিনি দলমত নির্বিশেষে সকলকে আগামীকালের সংবর্ধনায় উপস্থিত হওয়ার আহ্বান জানান।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ