রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশের কওমি মাদরাসাগুলো কেন বিদেশি শিক্ষার্থী আকর্ষণে ব্যর্থ? জমিয়তের চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক কমিটি ঘোষণা ৬ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি আত্মস্বীকৃত মুনাফিকের দলে পরিণত হয়েছে আজকের বিএনপি: আমিরে মজলিস ‘চিহ্নিত দুর্বলতা কাটিয়ে মাদরাসা শিক্ষায় আধুনিকায়ন ও সংস্কার জরুরি’ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি নবীজির ইজ্জত রক্ষায় সংসদে বিল পাস করার দাবি মুক্তিযোদ্ধা-প্রজন্ম সম্মেলন সফল করতে মজলিসে শুরার যৌথ সভা নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা

নবীজির ইজ্জত রক্ষায় সংসদে বিল পাস করার দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

কাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে কিশোরগঞ্জে সম্মেলন করেছে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ, কিশোরগঞ্জ জেলা শাখা। সম্মেলনে সংগঠনটির নেতারা নবীজির ইজ্জত রক্ষায় জাতীয় সংসদে বিল পাস করে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবি জানান।

শনিবার (৫ সেপ্টেম্বর) বাদ জোহর কিশোরগঞ্জের ঐতিহাসিক শহীদি মসজিদ চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের কিশোরগঞ্জ জেলা সভাপতি মাওলানা শাব্বির আহমাদ রশীদ।

সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে সংগঠনের মহাসচিব মাওলানা মুহিউদ্দিন রাব্বানী বলেন, আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, অবিলম্বে জাতীয় সংসদে বিল পাস করে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করুন এবং তৌহিদি জনতার দীর্ঘদিনের দাবি ও ক্ষোভের অবসান ঘটান।

তিনি বলেন, ইসলামের মৌলিক বিশ্বাসের ওপর আঘাতকারীদের এ দেশে ছাড় দেওয়া হবে না। জাতীয় সংসদে স্পিকারের আসনের ওপরে কালেমা খচিত ক্যালিগ্রাফি ব্যবহার করে সরকার নিজেদের ইসলামবান্ধব হিসেবে জানান দিয়েছে, যা প্রশংসনীয়। সরকার যদি সত্যিই ইসলামের প্রতি শ্রদ্ধাশীল হয়, তাহলে কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করে তৌহিদি জনতার দীর্ঘদিনের দাবি বাস্তবায়ন করবে বলে তারা বিশ্বাস করেন।

মাওলানা মুহিউদ্দিন রাব্বানী আরও বলেন, বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করা হয়েছে। বাংলাদেশেও তাদের অমুসলিম ঘোষণা করা এখন সময়ের দাবি। ইসলামের আকিদা অনুযায়ী হজরত মুহাম্মদ (সা.) সর্বশেষ নবী। কাদিয়ানি সম্প্রদায়ের বিশ্বাসের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, তারা নিজেদের মুসলিম পরিচয় ব্যবহার করে সাধারণ মুসলমানদের বিভ্রান্ত করছে।

সভাপতির বক্তব্যে মাওলানা শাব্বির আহমাদ রশীদ বলেন, খতমে নবুওয়তের আকিদা রক্ষায় কিশোরগঞ্জের তৌহিদি জনতা সবসময় আপসহীন ভূমিকা পালন করে এসেছে। ঈমানের স্বার্থে কিশোরগঞ্জের আলেম-ওলামা ও সাধারণ মানুষ প্রয়োজনে রক্ত দিতে প্রস্তুত, তবে খতমে নবুওয়তের পবিত্রতায় কোনো আঘাত সহ্য করা হবে না।

তিনি বলেন, কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা না করা পর্যন্ত রাজপথের আন্দোলন অব্যাহত থাকবে।

সম্মেলনে কিশোরগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। এ সময় বিভিন্ন স্লোগানে শহীদি মসজিদ চত্বর মুখরিত হয়ে ওঠে।

মুফতি আব্দুর রহিমের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাওলানা শফিকুর রহমান জালালাবাদী, মাওলানা ইমদাদুল্লাহ, মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী, পীর মাওলানা শাহ ইসমাঈল, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মুফতি বশির উল্লাহ, মুফতি কেফায়েতুল্লাহ আজহারী, মাওলানা মুহিবুল্লাহ, মাওলানা মুহাম্মদ, মাওলানা আবুল বাশার, মাওলানা উবায়দুল্লাহ আনোয়ার, মাওলানা সাঈদ আহমাদ, মুফতি সুলতান আহমদ জাফরী, মুফতি মাহমুদ হাসান কাসেমী, মাওলানা আব্দুল আহাদসহ কিশোরগঞ্জ জেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও ওলামায়ে কেরাম।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ