রবিবার, ১২ জুলাই ২০২৬ ।। ২৮ আষাঢ় ১৪৩৩ ।। ২৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে আমিরাত-কুয়েতে চার দিনের রাষ্ট্রীয় শোক মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে মানহানিকর অভিযোগ, ক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়েই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি চিন্তাবিদ আল্লামা সাজ্জাদ নোমানী ঢাকায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকালে ইসলামি দলগুলোর শোক চট্টগ্রামের বন্যায় ঘরহারা ৩০০ পরিবারকে ঘর করে দেবে আস-সুন্নাহ জোট মানে নীরব সমর্থন নয়, সরকার ভুল করলে প্রতিবাদ করব: জমিয়ত মহাসচিব দাওরায়ে হাদিসের ‘তাকরির’ বিষয়ে আল-হাইআতুল উলয়ার জরুরি নির্দেশনা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় রংপুরের খতমে নবুওয়ত সম্মেলন স্থগিত

লেখকপত্র মাওলানা জুবাইর আহমদ আশরাফ স্মরণ সংখ্যা বাজারে


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: আওয়ার ইসলাম

লেখা ও লেখকের কথা নিয়ে প্রকাশিত ব্যতিক্রমধর্মী সাময়িকী লেখকপত্রের ২৮তম [এপ্রিল-জুন-২০২৬] সংখ্যাটি এখন বাজারে। এই সংখ্যাটি বিশিষ্ট আলেম লেখক ও সাহিত্যিক মাওলানা জুবাইর আহমদ আশরাফ স্মরণ সংখ্যা হিসেবে প্রকাশিত হয়েছে। এজন্য চলতি সংখ্যার অবয়ব দাঁড়িয়েছে স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ।

ভাষাবিজ্ঞানী ড. কাজী দীন মুহম্মদের সান্নিধ্যপ্রাপ্ত বাংলা ভাষার শেখড়সন্ধানী লেখক, বহু গ্রন্থ প্রণেতা এবং শাইখুল হাদিস মাওলানা জুবাইর আহমদ আশরাফ গত ১৭ জানুয়ারি ইন্তেকাল করেন। এজন্য এবারের লেখকপত্রের পুরো আয়োজনই তাঁকে নিয়ে। তাঁর  জীবন-কর্ম ও সাধনা এবং তাঁকে নিয়ে স্মৃতিধর্মী লেখাগুলো স্থান পেয়েছে।

এই সংখ্যায় লিখেছেন প্রায় ৩৫ জন লেখক। এর মধ্যে রয়েছেন মাওলানা যাইনুল আবিদীন, মাওলানা আহমদ মায়মুন, মাওলানা লিয়াকত আলী, মাওলানা মনযূর আহমাদ, মাওলানা আব্দুল গাফফার (মুহাদ্দিস), মাওলানা শরীফ মুহাম্মদ, রিদওয়ানা নূর (মরহুমের সহধর্মিনী), মুফতি আব্দুস সালাম, মাওলানা আব্দুর আখির, মাওলানা মুসলেহ উদ্দীন রাজু, মুফতি এনায়েতুল্লাহ, জহির উদ্দিন বাবর, ইমতিয়াজ বিন মাহতাব, হুমায়ুন আইয়ুব, লিয়াকত আমিনী, সাইমুম সাদী, শেখ ফজলে বারী মাসউদ, মুনীরুল ইসলাম, মাসউদুল কাদির, মনযূরুল হক, আমীর ইবনে আহমদ প্রমুখ।

৬৪ পৃষ্ঠার সাময়িকীটিতে মাওলানা জুবাইর আহমদ আশরাফের সাহিত্যকর্ম, তাঁর বইয়ের ওপর আলোচনা এবং তাঁর নির্বাচিত দুটি লেখা স্থান পেয়েছে। আছে তাঁর জীবনের নানা টুকিটাকি প্রসঙ্গও।

লেখকপত্রের বিশেষ এই সংখ্যাটি সংগ্রহ করা যাবে- বায়তুল মোকাররমের বই মাকের্টের হাবিবিয়া বুক ডিপো থেকে। এছাড়া বাংলাবাজারের ইসলামি টাওয়ারের দারুল উলুম লাইব্রেরী, কওমি মার্কেটের প্রহর প্রকাশনী, চৌধুরীপাড়ায় আওয়ার ইসলামের কার্যালয় এবং যাত্রাবাড়ীর মোল্লার বই ডটকমেও পাওয়া যাবে। কমপক্ষে ১০ কপির এজেন্ট হওয়ার সুযোগ রয়েছে। সার্কুলেশন বিষয়ে যোগাযোগ করতে পারেন ০১৯১৮৭০৬০৩৫ নাম্বারে।

প্রসঙ্গত, ২০১৯ সাল থেকে শুরু হওয়া লেখকপত্রের সম্পাদক হিসেবে আছেন লেখক-সাংবাদিক জহির উদ্দিন বাবর। নির্বাহী সম্পাদক হিসেবে আছেন আলেম লেখক ও ছড়াকার মুনীরুল ইসলাম। এছাড়া একঝাঁক তরুণ সাময়িকীটির সঙ্গে জড়িত।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ