শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের ২৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? তানযীমুল আইম্মাহ ওয়াল উলামার উদ্যোগে দুই পর্বে সিরাত প্রতিযোগিতা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৪৬৯, এখনও নিখোঁজ ১৪৬৮ আমিরে মজলিসের তত্ত্বাবধানে ৫০ হুইলচেয়ার ও ৫০ ভ্যান বিতরণ কুমিল্লায় খেলাফত মজলিসের উলামা ও সুধী সমাবেশ সিরাজগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা লখনৌয়ে ১২ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অধিবেশনের সমাপ্তি কিশোরগঞ্জের জামিআ আবু বকরে ভাষা-সাহিত্যের বিশেষ কোর্স শুরু 

ভূমিকম্পে হুড়োহুড়িতে চৌদ্দগ্রামে ৭৬  জন আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামের ছুপুয়ায় ভূমিকম্প আতঙ্কে হুড়োহুড়ি করে কারখানা থেকে বের হতে গিয়ে অন্তত ৭৬ জন পোশাক শ্রমিক আহত হয়েছেন।   

শনিবার সকাল ৯টা ৩৫ মিনিটে ভূমিকম্প অনুভূত হওয়ার পর আমির শার্টস লিমিটেড কারখানা থেকে আতঙ্কিত হয়ে বাইরে বের হতে গিয়ে আহত হন শ্রমিকেরা।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী মেডিকেল অ্যাসিসটেন্ট সোলায়মান বাদশা জানান, এই পর্যন্ত ৭৬ জন চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসেছেন। তার মধ্যে চার জনকে কুমিল্লা মেডিকেলে পাঠানো হয়েছে। বাকিরা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

স্থানীয়রা জানায়, কারখানাটি তিন তলার। ভূমিকম্পের পর পোশাক কারখানা থেকে দ্রুত বের হওয়ার সময় আহত হন শ্রমিকরা। কয়েকজন অভিযোগ করেন, ঘটনার সময় কলাপসিবল গেট তালাবদ্ধ ছিল।

চৌদ্দগ্রাম সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, ভূমিকম্পের পর আতঙ্ক ছড়িয়ে পড়ে।আহত হয়েছেন কয়েকজন শ্রমিক।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ