শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
সব ব্যাংকের প্রতি বাংলাদেশ ব্যাংকের বিশেষ নির্দেশনা দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী ‘শরিয়াহর চেতনাধারী যুব সমাজই আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়বে’ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ইরানের ধন্যবাদ মোটারসাইকেলে সর্বোচ্চ ২ ও প্রাইভেটকারে ১০ লিটার তেল নেওয়া যাবে লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি ইরানের জনগণসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি জামায়াতের সহমর্মিতা  ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা 

‘ফিলিস্তিনের জন্য শান্তিই আমার সবচেয়ে বড় প্রার্থনা’ — লানা ডেল রে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফিলিস্তিনের প্রতি সহমর্মিতা ও সমর্থন জানালেন বিশ্বখ্যাত মার্কিন গায়িকা ও গীতিকার লানা ডেল রে। চলচ্চিত্রধর্মী ও বিষণ্ণ আবহের গানের জন্য পরিচিত এই শিল্পী জানান, ইসরাইলি হামলার প্রতিটি মুহূর্তে তিনি ফিলিস্তিনের জন্য প্রার্থনা করেন। তাঁর ভাষায়, “ফিলিস্তিনের জন্য শান্তিই আমার সবচেয়ে বড় কামনা।”

সম্প্রতি ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টের মন্তব্যে লানা ডেল রে বলেন,

“হ্যাঁ, অবশ্যই আমরা প্রতিদিন ফিলিস্তিনের জন্য প্রার্থনা করি। আমি সবসময়ই ইসরাইল-ফিলিস্তিন সংকটের খবর রাখছি। সব জাতির মধ্যে শান্তি কামনা করি।”

তিনি আরও লিখেন,

“আমি খুব আশাবাদী ছিলাম যখন শান্তিচুক্তি বাস্তবায়নের কাছাকাছি পৌঁছেছিল। দূর থেকে যখন যুদ্ধের খবর দেখি, তখন আমার একমাত্র কামনা থাকে—শান্তি। নিরীহ মানুষদের মৃত্যু দেখা সবসময়ই অত্যন্ত কষ্টের। যেকোনো যুদ্ধাপরাধে নিহত নিরপরাধ মানুষের মৃত্যু হৃদয়বিদারক।”

এছাড়াও তিনি যুদ্ধবিরতির প্রতি তাঁর প্রত্যাশা ও প্রার্থনার কথাও উল্লেখ করেন।

লানা ডেল রে’র এ মন্তব্য সামনে আসে এমন এক সময়ে, যখন গাজার ভয়াবহ পরিস্থিতি নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগ বাড়ছে। অনেক আন্তর্জাতিক তারকা, লেখক, শিল্পী ও সচেতন নাগরিক ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে বক্তব্য রাখছেন ও সোচ্চার হচ্ছেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ