বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ।। ১২ কার্তিক ১৪৩৩ ।। ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৮


স্কুল-মাদরাসার বোর্ড পরীক্ষা একই প্রশ্নপত্রে নেওয়ার পরিকল্পনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আগামীতে স্কুল ও মাদরাসার বোর্ড পরীক্ষা একই প্রশ্নপত্রে নেওয়ার পরিকল্পনা করছে সরকার। এ কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার (২৮ অক্টোবর) বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ পরিকল্পনার কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, মাদরাসা শিক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ জিপিএ পাওয়ার হার বেশি—এমন বিষয় নিয়ে তাঁকে প্রশ্ন করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে তিনি স্কুল ও মাদরাসার পরীক্ষায় একই প্রশ্নপত্র চালুর পরিকল্পনার কথা জানান।

তিনি বলেন, ‘আগামী দিন থেকে মাদরাসা ও স্কুলের পরীক্ষা একই প্রশ্নে হবে। আলাদা হওয়ার তো কোনো কারণ নেই।’

মন্ত্রী আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীরা একই বিষয় ও একই প্রশ্নপত্রে পরীক্ষায় অংশ নেন। সে বিবেচনায় স্কুল ও মাদরাসার বোর্ড পরীক্ষাও একই প্রশ্নপত্রে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।

একই প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার পর মাদরাসা শিক্ষার্থীদের জিপিএ বেশি পাওয়ার বিষয়টি পর্যালোচনা করা হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ