মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৫ রবিউস সানি ১৪৪৮


কুরআনের স্পর্শে সোনামণিদের ভাবনা বদল হচ্ছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক 

পবিত্র কুরআনের শিক্ষা ও সান্নিধ্যে শিশু শিক্ষার্থীদের চিন্তা-ভাবনায় ইতিবাচক পরিবর্তন আসছে বলে মন্তব্য করেছেন ইকরা বাংলাদেশ স্কুল হবিগঞ্জের প্রিন্সিপাল হাফিজ মাওলানা মাসউদুল কাদির।

সোমবার (৫ অক্টোবর) সকালে ইকরা বাংলাদেশ স্কুল হবিগঞ্জের উদ্যোগে আয়োজিত কুরআনের সবক প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

হাফিজ মাওলানা মাসউদুল কাদির বলেন, ‘বাসায় আমরা বাচ্চাদের ডিভাইসমুখী করে রাখি। কিন্তু স্কুলে কুরআনের স্পর্শে প্রিয় শিক্ষার্থীদের রঙ বদল হচ্ছে। যে শিশু ডিভাইস ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না, সে-ই স্কুলে এসে ডিভাইস ধরবে না বলে অঙ্গীকার করছে।’

তিনি বলেন, ‘বাসার পরিবেশ যদি দ্বীনিবান্ধব করতে পারি, তবেই শিশুদের সুন্দর ভবিষ্যৎ নির্মাণে আমরা এগিয়ে যেতে পারব।’

কুরআনের সবক গ্রহণের সঙ্গে শিক্ষার্থীদের অন্যায় থেকে দূরে থাকার প্রত্যয় গ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা কিছুতেই অন্যায় পথে চলব না—à