মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৫ রবিউস সানি ১৪৪৮


ভালো ফলের পুরস্কার ওমরাহ, শিক্ষার্থীদের নবীনবরণে উৎসবমুখর আহমদ এডুকেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

পড়াশোনা মানেই বইয়ের চাপ আর পরীক্ষার ভয়—শিশুদের মন থেকে এ ধারণা দূর করে পড়াশোনাকে আনন্দময় করে তুলতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে আহমদ এডুকেশন। ভালো ফলাফলের স্বীকৃতি হিসেবে কৃতি শিক্ষার্থীদের পবিত্র ওমরাহ পালনের সুযোগ ও কক্সবাজার ভ্রমণের মতো পুরস্কার দিয়ে উৎসাহিত করছে প্রতিষ্ঠানটি।

দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে আহমদ এডুকেশনে। সোমবার (৫ অক্টোবর) সকাল ৮টা থেকে রাত পর্যন্ত প্রতিষ্ঠানটির নিজস্ব প্রাঙ্গণে এ আয়োজন চলে।

২০২২ সালে প্রতিষ্ঠিত আহমদ এডুকেশনে বর্তমানে প্রায় ২ হাজার ৩০০ à¦