শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এবার হোয়াটসঅ্যাপেই পরিশোধ করা যাবে বিদ্যুৎ-গ্যাসসহ সব বিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৩ সংগঠনের আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গ করলে কাউকে ছাড় নয়: ছাত্র জমিয়ত সভাপতি নাঙ্গলকোটের ব্যতিক্রমী সীরাত মাহফিল ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত দলীয় প্রশাসন নয়, নিরপেক্ষ রাষ্ট্রব্যবস্থা চায় জনগণ: আমিরে মজলিস বিশ্বের ফতোয়া প্রতিষ্ঠানগুলোর সমন্বয় জোরদারে কৌশলগত উদ্যোগ, মিসরে বৈঠক সরবরাহ বন্ধ: পানির ভয়াবহ সংকটে গাজার ১০ লাখ মানুষ মানব জীবনে রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহর বাস্তবায়ন অপরিহার্য: আজিজুল হক ইসলামাবাদী মদিনার সব মসজিদে নারীদের জন্য নামাজের স্থান খোলা থাকবে ধর্মীয় প্রতিষ্ঠানে জবাবদিহি ও ন্যায়বিচারের প্রয়োজন

ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের  

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ফুল দিয়ে সাজানো লালগালিচা দিয়ে হেঁটে ঘোড়ারগাড়িতে উঠলেন। উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকরা তাদের হাত উঁচিয়ে বিদায় দিলেন। এভাবেই চাঁদপুরের ফরিদগঞ্জে রাজকীয় বিদায় পেলেন মরণোত্তর একজনসহ অবসরপ্রাপ্ত ছয় শিক্ষক।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) উপজেলার প্রত্যাশী রুস্তুম আলী উচ্চ বিদ্যালয়ে বিকালে এ বিদায় সংবর্ধনা দেওয়া হয়। বিদায় সংবর্ধনাপ্রাপ্ত শিক্ষকরা হলেন- সিনিয়র শিক্ষক তপন মজুমদার, সিনিয়র শিক্ষক বিল্লাল হোসেন খান, সিনিয়র শিক্ষক উত্তম চন্দ্র তালুকদার, সিনিয়র শিক্ষক হুমায়ুন কবির, সিনিয়র শিক্ষক আবুল খায়ের মিয়া ও মরণোত্তর আনোয়ার হোসেন গাজী।   

বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক লিটন কান্তি দাশ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ আলম শেখসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা। আলোচনা সভা শেষে বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা বিদায়ী শিক্ষকদের ক্রেস্ট, ফুলসহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করেন। এছাড়া বিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় এ প্লাসপ্রাপ্ত ও জুনিয়র বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বিদায়ী অতিথিদের হাত দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।

আলোচনা সভা শেষে সংবর্ধিত শিক্ষকদের বিদ্যালয় ভবন থেকে লালগালিচায় হেঁটে ফুল দিয়ে সজ্জিত ঘোড়ারগাড়িতে উঠিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা দিয়ে প্রত্যেক শিক্ষককে নিজ নিজ বাড়িতে পৌঁছে দেন শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীরা।

এসএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ