শুক্রবার, ২২ মে ২০২৬ ।। ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতনের প্রতিবাদে কোটচাঁদপুরে হেফাজতের বিক্ষোভ মিছিল খাগড়াছড়িতে ক্বওমি মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদের নবীন আলেম সংবর্ধনা অনুষ্ঠিত হজ করতে সৌদি আরব গেলেন সেনা প্রধান সিলেট-৫ আসনের সাবেক এমপির শয্যাপাশে মুফতি আবুল হাসান রাত ১টার মধ্যে ১১ অঞ্চলে কালবৈশাখী ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর সঙ্গে সিটি করপোরেশনের প্রশাসকদের বৈঠক হরমুজে ইরানের নিয়ন্ত্রণ নিয়ে কঠোর সতর্কতা আমিরাতের ‘দ্রুতবিচারের দাবিকে মধ্যযুগীয় বলে জনতার সঙ্গে উপহাস করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী’ মসজিদে হারামের খুতবায় হজের পবিত্রতা ও শৃঙ্খলা রক্ষার আহ্বান ‘ধর্ষকের প্রকাশ্য মৃত্যুদণ্ডকে মধ্যযুগীয় বলা ইসলামি মূল্যবোধের প্রতি অবজ্ঞা’

ইবতেদায়ি শিক্ষকদের দুই মাসের অনুদানের চেক ছাড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

স্বতন্ত্র ইবতেদায়ি মাlদরাসা শিক্ষকদের মার্চ ও এপ্রিল ২০২৬ মাসের আর্থিক অনুদানের চেক ছাড় করেছে মাদরাসা শিক্ষা অধিদফতর। আগামীকাল (২৩ মে, শনিবার) এর পর থেকে শিক্ষকরা অনুদানের অর্থ উত্তোলন করতে পারবেন।

গতকাল (বৃহস্পতিবার, ২১ মে) মাদরাসা শিক্ষা অধিদফতরের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অধিদফতরের আওতাধীন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের দুই মাসের অনুদানের সরকারি অংশের মোট চারটি চেক নির্ধারিত ব্যাংকে হস্তান্তর করা হয়েছে। চেকগুলো অগ্রণী ব্যাংক ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে পাঠানো হয়েছে।

এছাড়া ২১ মে সংশ্লিষ্ট স্মারকের মাধ্যমে চেকগুলো ব্যাংকে প্রেরণ করা হয়েছে বলেও উল্লেখ করা হয়। শিক্ষকরা আগামী ২৩ মে-এর পর নিজ নিজ সংশ্লিষ্ট ব্যাংক শাখা থেকে অনুদানের অর্থ উত্তোলন করতে পারবেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ