মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক

ক্যাম্পাসে জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে পূর্বঘোষিত ছুটির মেয়াদ বাড়িয়েছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান জামেয়া দারুল মাআরিফ আল-ইসলামিয়া।

সোমবার (১৩ জুলাই) প্রতিষ্ঠানটির মুদীর ও শাইখুল হাদিস আল্লামা মুহাম্মদ ফুরকানুল্লাহ খলীল স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাম্পাসে জলাবদ্ধতা এবং শিক্ষার্থী-শিক্ষকদের স্বাস্থ্যঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে পূর্বে ঘোষিত ছুটির সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৬ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার) পর্যন্ত প্রতিষ্ঠানের সকল শ্রেণির দারস ও একাডেমিক কার্যক্রম স্থগিত থাকবে।

এতে আরও জানানো হয়, পরিস্থিতি স্বাভাবিক থাকলে ১৮ জুলাই ২০২৬ (শনিবার) থেকে যথারীতি প্রতিষ্ঠানের সব দারস ও একাডেমিক কার্যক্রম পুনরায় শুরু হবে, ইনশাআল্লাহ।

জামেয়া কর্তৃপক্ষ এ বিষয়ে সম্মানিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অবগত থেকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের অনুরোধ জানিয়েছে।

এর আগে টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে গত ৮ জুলাই থেকে মাদরাসার শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। মঙ্গলবার (১৪ জুলাই) থেকে শিক্ষা কার্যক্রম শুরুর ঘোষণা দিলেও পরে তা পিছিয়ে দেওয়া হয়।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ