শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭


আলিমে বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় বাড়ল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের আলিম শ্রেণির রেজিস্ট্রেশন বাদ পড়া শিক্ষার্থীদের বিশেষ বিবেচনায় অনলাইনে রেজিস্ট্রেশনের মেয়াদ বাড়িয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। বাদপড়া শিক্ষার্থীরা আগামী ১২ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত রেজিস্ট্রেশন ফি জমা দিতে পারবেন। তথ্য এন্ট্রি করা যাবে ৩০ এপ্রিল পর্যন্ত।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর ছালেহ আহমাদ স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদরাসা শিক্ষা বোর্ডের আওতাধীন আলিম পর্যায়ের মাদ্রাসা প্রধানগণকে জানানো যাচ্ছে যে, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের (পরীক্ষা-২০২৭) আলিম শ্রেণিতে যে সকল শিক্ষার্থী অনলাইনে কোন মাদ্রাসায় ভর্তি ও রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারেনি, সে সকল শিক্ষার্থীর রেজিস্ট্রেশন অস্ত্র বোর্ডের eSIF পূরণের মাধ্যমে সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো।

বিজ্ঞপ্তি অনুযায়ী অনলাইনে রেজিস্ট্রেশন ফি জমার (ফি সিস্টেমে জমা হওয়ার পরই কেবলমাত্র তথ্য আপলোডের জন্য নতুন এন্ট্রি অপশন পাওয়া যাবে) সময়সীমা ১২ থেকে ২৮ এপ্রিল। আর তথ্য (eSIF) এন্ট্রির সর্বশেষ তারিখ ৩০ এপ্রিল।

ফি প্রদান ও eSIF পূরণের ক্ষেত্রে যে কোন ব্রাউজার হতে সরাসরি www.ebmeb.gov.bd- তে প্রবেশ করে প্রতিষ্ঠানের EIIN Password দিয়ে লগইন করতে হবে বলে জানানো হয়েছে। অতঃপর পেমেন্ট অপশনে ক্লিক করে শিক্ষার্থী সংখ্যা এন্ট্রি দিয়ে সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে নির্ধারিত বোর্ড ফি প্রদান করতে হবে। নির্ধারিত ফি সিস্টেমে জমা হওয়ার পরই কেবলমাত্র শিক্ষার্থীর তথ্য আপলোডের জন্য নতুন এন্ট্রির অপশন পাওয়া যাবে এবং সতর্কতার সাথে নতুন এন্ট্রিকৃত শিক্ষার্থীর রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুধুমাত্র বিলম্ব ফি দিয়ে নতুন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করা যাবে। পূর্বে এন্ট্রিকৃত শিক্ষার্থী ডিলেট করার সুযোগ থাকবে না। পূর্বে রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীদের অনলাইনে স্কুল বিভাগ, বিষয় ও ছবি সংশোধন প্রক্রিয়া চলমান রয়েছে। এ ছাড়া আলিম শ্রেণির নিয়মিত শিক্ষার্থীর রেজিস্ট্রেশনসহ অন্যান্য ফি ৬৮৫ টাকা এবং অনিয়মিত শিক্ষার্থীর ক্ষেত্রে পাঠ বিরতি ফি ১৫০ টাকাসহ মোট ৮৩৫ টাকা।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ