শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালিতে ফি-গ্রহণ বন্ধের তাগাদা ট্রাম্পের ‘কওমিতে একাধিক কিতাব দরসভুক্ত করা ছাড়া সিরাতের ঘাটতি পূরণ সম্ভব নয়’ হরমুজ প্রণালি হয়ে জাহাজ চলাচলের সংখ্যা নির্ধারণ করল ইরান ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: ঝুঁকির মুখে যুদ্ধবিরতি, বিশ্বের দৃষ্টি এখন ইসলামাবাদে আলিমে বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় বাড়ল ‘মাদরাসা শিক্ষার মূল উদ্দেশ্য আল্লাহ ও রাসুলকে খুশি করা’ হজ ব্যবস্থাপনায় কোনো গাফিলতি সহজভাবে নেওয়া হবে না: ধর্মমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলার নিন্দা জানাল যুক্তরাজ্য-স্পেন সায়েদাবাদে অবৈধ ১০০ বাস কাউন্টার সিলগালা বিএনপি কি আরেকটা আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করছে: হান্নান মাসুদ

‘মাদরাসা শিক্ষার মূল উদ্দেশ্য আল্লাহ ও রাসুলকে খুশি করা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান বলেছেন, শিক্ষার্থী এবং শিক্ষকদের মধ্যে সুসম্পর্ক ও আস্থা তৈরি করা প্রতিষ্ঠান প্রধানের অন্যতম প্রধান কাজ।

তিনি বলেন, অধ্যক্ষরা যদি শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে শক্তিশালী সেতুবন্ধন তৈরি করতে পারেন, তবে শিক্ষা প্রতিষ্ঠান একাডেমিক, প্রশাসনিক ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) ফাজিল (স্নাতক) ও কামিল (স্নাতকোত্তর) পর্যায়ের অধ্যক্ষদের সঙ্গে বিভাগভিত্তিক চার দিনব্যাপী ভার্চুয়াল আলোচনা সভার সমাপনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রেজারার এ এস এম মামুনুর রহমান খলিলী।

উপাচার্য বলেন, ‘মাদরাসা শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ ও তাঁর রাসূল (সা.)-কে খুশি করা। শিক্ষার্থীদের ধরে রাখার কৌশল তৈরি করতে হবে, যাতে তারা শ্রেণিকক্ষকে জীবনের শ্রেষ্ঠ সময় মনে করে।’

তিনি মধ্যপ্রাচ্যের শ্রম বাজারে দক্ষ জনবল তৈরি এবং রেমিট্যান্স বৃদ্ধির লক্ষ্যে প্রতিটি মাদরাসায় ‘আরবি ভাষা ক্লাব’ গঠনের আহ্বান জানান।

অধ্যক্ষদের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, মাদরাসার সঠিক চিত্র গভর্নিং বডির কাছে তুলে ধরতে হবে এবং সাবেক শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে নিয়মিত মতবিনিময় করতে হবে। বিশেষ করে গরিব, অসহায় ও ঝরে পড়া শিক্ষার্থীদের দায়িত্ব নিতে শিক্ষকদের প্রতি অনুরোধ জানান তিনি।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ফাহাদ আহমদ মোমতাজীর সঞ্চালনায় মতবিনিময় সভায় বিভিন্ন মাদরাসার অধ্যক্ষগণ অংশ নেন। তারা শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধিতে উপবৃত্তি প্রদান, টিফিন ভাতা চালু এবং প্রচার-প্রচারণা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ