বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

মাওলানা আবু তাহের রাহমানী পরিচালিত মাদরাসাতুস সুফফায় ভর্তি চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

মাদানী নেসাবের মাদরাসা হিসেবে পরিচিত মাদরাসাতুস সুফফা আল-ইসলামিয়া, ঢাকায় ১৪৪৭-৪৮ হিজরি (২০২৬-২৭ ঈ.) শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। কোটা পূরণ সাপেক্ষে সকল বিভাগে ভর্তি অব্যাহত রয়েছে।
এই মাদরাসার বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে-
অভিজ্ঞ উলামায়ে কেরামের তত্ত্বাবধান।
নিরিবিলি, কোলাহলমুক্ত ও দ্বীনি পরিবেশ।
আমল, আদব ও আখলাক গঠনে বিশেষ গুরুত্ব।
বেফাক পরীক্ষায় ধারাবাহিক কৃতিত্বপূর্ণ ফলাফল।

এই মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা আবু তাহের রাহমানী। তিনি হযরত হাফেজ্জী হুজুর (রহ.), হজরত আব্দুল হাই পাহাড়পুরী (রহ.) ও হজরত আবু তাহের মিসবাহ (দামাত বারাকাতুহুম)-এর স্নেহধন্য ছাত্র।
তিনি ইলম, আমল ও আদবের সমন্বয়ে গড়া এক উজ্জ্বল ব্যক্তিত্ব; উলামায়ে কেরামের নিকট একজন নির্ভরযোগ্য আলিম, প্রজ্ঞাবান শিক্ষক ও সুপরিচিত লেখক হিসেবে সমাদৃত।

হজরত হাফেজ্জী হুজুর (রহ.) প্রতিষ্ঠিত জামিয়া নূরিয়া থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করে তিনি জামিয়া নূরিয়াতেই ইলমে দ্বীনের খেদমতে আত্মনিয়োগ করেন।

মাদরাসাতুল মাদীনা প্রতিষ্ঠালগ্ন থেকে দীর্ঘ ১২ বছর সুনামের সাথে দারস-তাদরিসের খেদমত আঞ্জাম দেন
মাদরাসাতুল কাওসার আল-ইসলামিয়া-তে ও গুরুত্বপূর্ণ সময় সুনামের সাথে দারস-তাদরীসের খেদমত আঞ্জাম দেন। দারুল ইহসান মাদ্রাসা, সাভার-এ দারস প্রদান করেন।

বর্তমানে একাধিক (৩-৪টি) মাদরাসায় হাদিস শরিফের দারস প্রদান করে চলেছেন।
তাঁর অনুবাদিত প্রায় ১০-১২টি কিতাব পাঠকমহলে ব্যাপক সমাদৃত এবং তালিবুল ইলমদের নিকট বিশেষভাবে গ্রহণযোগ্য।
মাওলানা আবু তাহের রাহমানী এদেশে সর্বপ্রথম মাদানী নেসাব ও বেফাক সিলেবাসের সমন্বিত শিক্ষা পদ্ধতি চালু করেন, যা আজ দেশের বহু মাদ্রাসায় অনুসৃত হচ্ছে।

তাঁর তত্ত্বাবধানে পরিচালিত এই মাদরাসায় ইলমের পাশাপাশি আমল, আদব ও সুন্নাহভিত্তিক জীবন গঠনে বিশেষ গুরুত্ব প্রদান করা হয়, যাতে শিক্ষার্থীরা দ্বীন ও দুনিয়ার উভয় ক্ষেত্রে আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে।
ঠিকানা: কদমতলা, পূর্ব বাসাবো, সবুজবাগ, ঢাকা

যোগাযোগ: 01715-421415, 01615-421415

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ