
|
মাওলানা আবু তাহের রাহমানী পরিচালিত মাদরাসাতুস সুফফায় ভর্তি চলছে
প্রকাশ:
২৯ মার্চ, ২০২৬, ০৪:০২ দুপুর
নিউজ ডেস্ক |
মাদানী নেসাবের মাদরাসা হিসেবে পরিচিত মাদরাসাতুস সুফফা আল-ইসলামিয়া, ঢাকায় ১৪৪৭-৪৮ হিজরি (২০২৬-২৭ ঈ.) শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। কোটা পূরণ সাপেক্ষে সকল বিভাগে ভর্তি অব্যাহত রয়েছে। এই মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা আবু তাহের রাহমানী। তিনি হযরত হাফেজ্জী হুজুর (রহ.), হজরত আব্দুল হাই পাহাড়পুরী (রহ.) ও হজরত আবু তাহের মিসবাহ (দামাত বারাকাতুহুম)-এর স্নেহধন্য ছাত্র। হজরত হাফেজ্জী হুজুর (রহ.) প্রতিষ্ঠিত জামিয়া নূরিয়া থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করে তিনি জামিয়া নূরিয়াতেই ইলমে দ্বীনের খেদমতে আত্মনিয়োগ করেন। মাদরাসাতুল মাদীনা প্রতিষ্ঠালগ্ন থেকে দীর্ঘ ১২ বছর সুনামের সাথে দারস-তাদরিসের খেদমত আঞ্জাম দেন বর্তমানে একাধিক (৩-৪টি) মাদরাসায় হাদিস শরিফের দারস প্রদান করে চলেছেন। তাঁর তত্ত্বাবধানে পরিচালিত এই মাদরাসায় ইলমের পাশাপাশি আমল, আদব ও সুন্নাহভিত্তিক জীবন গঠনে বিশেষ গুরুত্ব প্রদান করা হয়, যাতে শিক্ষার্থীরা দ্বীন ও দুনিয়ার উভয় ক্ষেত্রে আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে। যোগাযোগ: 01715-421415, 01615-421415 জেডএম/ |