বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ।। ১১ চৈত্র ১৪৩২ ।। ৭ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
বেফাকে সানাবিয়ার ২৭ মেধাস্থানের ২৩টিই জামিআ রাব্বানিয়ায়, সাফল্যের রহস্য কী? জামিয়াতুল উস্তায শহীদুল্লাহ ফজলুল বারী রাহি. ঢাকায় ভর্তি ৭ ও ৮ শাওয়াল ‘নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ’য় ভর্তি শুরু আগামীকাল ‘স্বাধীনতাকে অর্থবহ করার জন্য রাষ্ট্রের পদ্ধতিগত সংস্কার জরুরী’ আল-হাইয়াতুল উলইয়া ও বেফাকে শীর্ষস্থান অর্জনকারী ‘ঢালকানগর মাদরাসা’র ভর্তি আগামীকাল ঢালকানগর মাদরাসার শাখা ‘জামিয়া আশরাফুল মাদারিস কমপ্লেক্স’-এ ভর্তি আগামীকাল মাদরাসাতুল মাদীনাহ বারিধারায় ভর্তি চলছে মাইজগাঁও দারুল উলূম ইসলামিয়া মাদরাসায় ভর্তি শনিবার, বিনা খরচে পড়াশোনার সুযোগ দৌলতদিয়ায় বাসডুবি, ৪০ জনের মতো প্রাণহানীর আশঙ্কা ‘স্বাধীনতার ৫৫ বছর পরও জনগণ বঞ্চিত, গণভোটের রায় বাস্তবায়ন করুন’

ঢালকানগর মাদরাসার শাখা ‘জামিয়া আশরাফুল মাদারিস কমপ্লেক্স’-এ ভর্তি আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার বাসাইলে অবস্থিত দ্বীনি শিক্ষার অন্যতম মারকাজ ‘জামিয়া আশরাফুল মাদারিস কমপ্লেক্স, গুলশানে আখতার (গুয়াখোলা)’-এর নতুন শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রমের তারিখ ঘোষণা করা হয়েছে। দেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান ‘মাদরাসা বাইতুল উলূম ঢালকানগর’-এর এই শাখা প্রতিষ্ঠানে আগামী ১৪৪৭-৪৮ হিজরি (২০২৬-২৭ ঈসায়ী) শিক্ষাবর্ষের ছাত্র ভর্তি শুরু হচ্ছে।

মাদরাসা কর্তৃপক্ষ জানিয়েছে, আগামীকাল ৬ শাওয়াল (বৃহস্পতিবার) বাদ ফজর থেকে একযোগে ভর্তি কার্যক্রম শুরু হবে। এবারের শিক্ষাবর্ষে প্রতিষ্ঠানের নূরানী, হিফজ এবং কিতাব বিভাগের 'খূসুসী' ও 'তাইসির' জামাতে ছাত্র ভর্তি নেওয়া হবে। মানসম্মত পাঠদান নিশ্চিত করতে প্রতিটি জামাতে মাত্র ৫০ জন করে ছাত্র ভর্তির সুযোগ রাখা হয়েছে।

প্রতিষ্ঠানটি খতীবুল ইসলাম, আরিফ বিল্লাহ আল্লামা মুফতি জাফর আহমাদ (দা.বা.)-এর সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত। ঢালকানগর মাদরাসার শাখা হিসেবে এখানে অত্যন্ত শৃঙ্খলা ও আধ্যাত্মিক পরিবেশে পাঠদান নিশ্চিত করা হয়।

মাদরাসা সংশ্লিষ্টরা জানিয়েছেন, যারা সরাসরি মুন্সিগঞ্জ ক্যাম্পাসে যেতে পারছেন না, তাদের সুবিধার্থে ঢাকার মাদরাসা বাইতুল উলূম ঢালকানগরের অফিস থেকেও ভর্তি কার্যক্রম সম্পন্ন করার বিশেষ সুযোগ রাখা হয়েছে।

যোগাযোগ ও যাতায়াত ব্যবস্থা: ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করুন: ০১৯১২-৩৮৮২০৯ নম্বরে।
মাদরাসা ক্যাম্পাসে পৌঁছানোর সহজ উপায়: 

১. নিমতলা থেকে ইমামগঞ্জ গ্রামীণ ব্যাংকের বাম দিকে ব্রিজের ওপর দিয়ে গুলশানে আখতার (গুয়াখোলা), বাসাইল।

২. অথবা, পোস্তগোলা থেকে বাসে ‘কলেজগেট’ নেমে অটোরিক্সাযোগে সরাসরি জামিয়া আশরাফুল মাদারিস কমপ্লেক্স ক্যাম্পাস।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ