বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ।। ১১ চৈত্র ১৪৩২ ।। ৭ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
বেফাকে সানাবিয়ার ২৭ মেধাস্থানের ২৩টিই জামিআ রাব্বানিয়ায়, সাফল্যের রহস্য কী? জামিয়াতুল উস্তায শহীদুল্লাহ ফজলুল বারী রাহি. ঢাকায় ভর্তি ৭ ও ৮ শাওয়াল ‘নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ’য় ভর্তি শুরু আগামীকাল ‘স্বাধীনতাকে অর্থবহ করার জন্য রাষ্ট্রের পদ্ধতিগত সংস্কার জরুরী’ আল-হাইয়াতুল উলইয়া ও বেফাকে শীর্ষস্থান অর্জনকারী ‘ঢালকানগর মাদরাসা’র ভর্তি আগামীকাল ঢালকানগর মাদরাসার শাখা ‘জামিয়া আশরাফুল মাদারিস কমপ্লেক্স’-এ ভর্তি আগামীকাল মাদরাসাতুল মাদীনাহ বারিধারায় ভর্তি চলছে মাইজগাঁও দারুল উলূম ইসলামিয়া মাদরাসায় ভর্তি শনিবার, বিনা খরচে পড়াশোনার সুযোগ দৌলতদিয়ায় বাসডুবি, ৪০ জনের মতো প্রাণহানীর আশঙ্কা ‘স্বাধীনতার ৫৫ বছর পরও জনগণ বঞ্চিত, গণভোটের রায় বাস্তবায়ন করুন’

মাদরাসাতুল মাদীনাহ বারিধারায় ভর্তি চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর উত্তর বাড্ডার সন্নিকটে ভাটারা এলাকায় অবস্থিত দ্বীনি শিক্ষার অনন্য প্রতিষ্ঠান ‘মাদরাসাতুল মাদীনাহ বারিধারা’ প্রথম বছরেই জাতীয় পর্যায়ের বোর্ড পরীক্ষাগুলোতে অভাবনীয় সাফল্য অর্জন করেছে। এই সাফল্যের ধারাবাহিকতায়

প্রতিষ্ঠানটিতে ১৪৪৭-১৪৪৮ হিজরি শিক্ষাবর্ষের নতুন ও পুরাতন শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
প্রতিষ্ঠানটি প্রথম বছরেই তাদের মেধা ও ইখলাসের স্বাক্ষর রেখেছে। সম্প্রতি অনুষ্ঠিত ‘হুফ্ফাজুল কুরআন বোর্ড’ পরীক্ষায় এই মাদরাসার ১৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে অভাবনীয় সাফল্য ছিনিয়ে এনেছে। যার মধ্যে ১০ জন ‘মুমতাজ’ (স্টার মার্ক), ৫ জন ‘জায়্যিদ জিদ্দান’ (প্রথম বিভাগ) এবং ৩ জন ‘জায়্যিদ’ (দ্বিতীয় বিভাগ) অর্জন করেছে।

অন্যদিকে, ‘বেফাক’ বোর্ড পরীক্ষায় অংশগ্রহণকারী ২ জন শিক্ষার্থীর মধ্যে একজন সারা বাংলাদেশে প্রথম স্থান অধিকার করার গৌরব অর্জন করেছে এবং অপরজন ‘জায়্যিদ জিদ্দান’ লাভ করেছে। প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা মনে করেন, এটি মহান আল্লাহর খাস রহমত এবং উস্তাদ ও শিক্ষার্থীদের কঠোর মেহনতের ফসল।

ভর্তির বিভাগসমূহ: নতুন শিক্ষাবর্ষের জন্য মাদরাসাটি নিম্নলিখিত বিভাগগুলোতে ছাত্র ভর্তি নিচ্ছে:
•    নূরানী ও আদর্শ নাজেরা বিভাগ।
•    হিফজুল কুরআন ও হিফজ রিভিশন বিভাগ।
•    প্রতিযোগিতা বিভাগ।
•    মাদানী নেসাব (১ম বর্ষ): আধুনিক ও দ্বীনি শিক্ষার সমন্বয়ে বিশেষ কোর্স।
•    বয়স্ক কুরআন শিক্ষা বিভাগ।

প্রতিষ্ঠানটির বিশেষত্বসমূহ
মাদরাসাতুল মাদীনাহ বারিধারার প্রতিষ্ঠাতা পরিচালক কারী মাওলানা কেফায়াতুল্লাহ (সাবেক সিনিয়র শিক্ষক, জামিয়া মাদানিয়া বারিধারা) জানান, ‘বিশুদ্ধ তিলাওয়াতের যোগ্যতাসম্পন্ন ও তাকওয়াপূর্ণ মানুষ গড়াই আমাদের লক্ষ্য।’ মাদরাসাটির বিশেষ কিছু বৈশিষ্ট্য হলো: 
১. কোলাহলমুক্ত, পরিষ্কার-পরিচ্ছন্ন ও মনোরম শিক্ষা পরিবেশ। 
২. হক্কানি উলামায়ে কেরাম ও দেশবরেণ্য পীর-মাশায়েখদের দিকনির্দেশনায় পরিচালিত। 
৩. আবাসিক, অনাবাসিক ও ডে-কেয়ার সুবিধা। 
৪. তিনবেলা পুষ্টিকর ও মানসম্মত খাবার এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা। 
৫. সার্বক্ষণিক সিসি ক্যামেরা ও সিকিউরিটি গার্ড দ্বারা নিয়ন্ত্রিত নিরাপদ ক্যাম্পাস। 
৬. প্রহারমুক্ত পদ্ধতিতে স্নেহ ও মমতার মাধ্যমে পাঠদান। 
৭. ইংরেজি ও গণিত শিক্ষার বিশেষ গুরুত্ব এবং হাতের লেখা সুন্দরের অনুশীলন।
তিনি অভিভাবকদের আমন্ত্রণ জানিয়ে বলেন, ‘আপনার মূল্যবান সিদ্ধান্তই আমাদের অনুপ্রেরণা। একদিন সময় করে আমাদের শান্ত-সুশীতল পরিবেশটি দেখে যান এবং এরপরই আপনার সন্তানকে ভর্তির সিদ্ধান্ত নিন।’
আসন সংখ্যা সীমিত হওয়ায় আগ্রহী অভিভাবকদের দ্রুত যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

যোগাযোগের ঠিকানা: তাহমিনা ভিলা (২য় তলা), ভাটারা রোড (কিশলয় স্কুল সংলগ্ন), নতুন বাজার, ভাটারা, ঢাকা-১২১২।
ভর্তি সংক্রান্ত হটলাইন:
•    ০১৭০৩-৫৮১৭৩৪ (পরিচালক)
•    ০১৭৮১-৪০৩৪৯৪ (প্রধান শিক্ষক)
•    ০১৬০৭-০৯০০১২ (মাদানী নেসাব)
•    ০১৭১৩-৮৯১৬৯০ (অফিস)

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ