বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
ইরানজুড়ে নতুন করে মার্কিন বিমান হামলা আগামী জুমায় হারামাইনে খুতবা দেবেন যে দুই শায়খ ইতমিনান বোর্ডের বৃত্তি ও সংবর্ধনা পেল ৬১ প্রতিষ্ঠানের ১,২৫০ শিক্ষার্থী প্রমিত উচ্চারণ, বক্তৃতা ও উপস্থাপনা কোর্স সফলভাবে সম্পন্ন, শিক্ষার্থীদের উচ্ছ্বাস সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আমিরে মজলিসের আজ শুরু হচ্ছে তিন দিনব্যাপী হজ ও ওমরাহ মেলা শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

পরীক্ষার ফি জমা নিতে শুক্রবারও খোলা থাকবে বেফাকের অফিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

৪৯তম কেন্দ্রীয় পরীক্ষার ফি জমা (অন্তর্ভুক্তি) নিতে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারও অফিস খোলা রাখার ঘোষণা দিয়েছে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ। সে হিসেবে আগামী শুক্রবার (২১ নভেম্বর) বেফাকের অফিস খোলা থাকবে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বেফাকের প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে।

বেফাকের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর অন্তর্ভুক্ত সকল মাদরাসা কর্তৃপক্ষের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আসন্ন ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষার ফি জমা (অন্তর্ভুক্তি) সংক্রান্ত কার্যক্রম চলমান রয়েছে। পরীক্ষার্থীদের ফি প্রদানের সুবিধার্থে আগামী ২০-১১-২০২৫ ঈসাব্দ রোজ বৃহস্পতিবার এবং ২১-১১-২০২৫ ঈসাব্দ রোজ শুক্রবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বেফাকের ফি জমা (অন্তর্ভুক্তি) সংক্রান্ত কার্যক্রমে নিয়োজিত বিভাগসমূহ খোলা থাকবে ।

অতএব, নির্ধারিত সময়ের মধ্যে ফি জমার (অন্তর্ভুক্তি) কাজ সম্পন্ন করার জন্য সকলের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে বেফাক কর্তৃপক্ষ।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ