বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী আল-আজহারে দারুল আরকামের ১৫ শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ, সংবর্ধনা অনুষ্ঠিত জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮ ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

রামপুরা আলজান্নায় হাফেজাদের সম্মাননা শনিবার


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

রাজধানীর পূর্ব রামপুরার আল জান্নাহ মহিলা মাদরাসার হিফজ সমাপনকারী ছাত্রীদের সম্মাননা, পুরস্কার বিতরণী উপলক্ষে ইসলাহী মাহফিল ২৬ জুলাই ২০২৫ শনিবার সকালে অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মালিবাগ জামিয়া শারইয়্যার শাইখুল হাদিস ও বর্ষীয়ান আলেমেদ্বীন আল্লামা আবু সাবের আবদুল্লাহ। 

এছাড়াও অতিথি হিসেবে থাকবেন, জামিয়া কাসেম নানুতাবীর শাইখুল হাদিস মাওলানা মুহাম্মাদ যাইনুল আবিদীন, ঢাকা মেইল নিউজ এডিটর মাওলানা জহির উদ্দিন বাবর, আওয়ার ইসলাম সম্পাদক মুফতী হুমায়ুন আইয়ুব, জামিয়া কাসেম নানুতাবীর মুহাদ্দিস মুফতী সাইফুল ইসলাম, মারকাযুল ইসলাহ প্রিন্সিপাল মুফতী কাজী সিকান্দার, মাদরাসা উসমান প্রিন্সিপাল মাওলানা আবু মূসা কবির, যিয়ান পাবলিকেশন্সের সত্ত্বাধিকারী মাওলানা আমিন আশরাফ, জামিয়া নূরে মদীনার মুহাদ্দিস মুফতী সাইদুজ্জামান নূর. প্রতিদিনের সংবাদ সাহিত্য সম্পাদক মীর হেলাল, আল আমানাহ একাডেমীর পরিচালক মাওলানা শেখ শরিফ হাসানাত প্রমুখ।

ইসলাহী এই অনুষ্ঠানে মহিলা স্রোতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। আল জান্নাহ মহিলা মাদরাসার মুহতামিম হাফিজ মাওলানা মাসউদুল কাদির বলেন, আলিফ বা থেকে পড়ে এই প্রথম কয়েকজন ছাত্রী হিফজ সমাপন করেছে। তাদের উজ্জ্বল ভবিষ্যতের চিন্তা করেই আমরা এ আয়োজন করেছি।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ