রবিবার, ১২ জুলাই ২০২৬ ।। ২৭ আষাঢ় ১৪৩৩ ।। ২৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘জেলা হাসপাতালগুলোকে জনবান্ধব সেবাকেন্দ্র বানাতে গুরুত্ব দিচ্ছে সরকার’ ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বন্যা দুর্গত এলাকায় বিদ্যুৎ সচল রাখতে প্রতিমন্ত্রীর বিশেষ নির্দেশনা  ইসলামিক স্টাডিজে গবেষণা পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত খেলাফত মজলিস ঢাকা পূর্ব জোনের ষান্মাসিক জোনাল বৈঠক অনুষ্ঠিত দ্বিতীয় দফায় শাহজালাল (রহ.) মাজারে টাকা মিলল ৪৭ লাখের বেশি ধর্মমন্ত্রীর তহবিল থেকে মুরাদনগরে ১০ লাখ টাকার অনুদান বিতরণ বন্যা পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য অধিদফতরের জরুরি নির্দেশনা বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানো ঈমানি ও মানবিক দায়িত্ব: আমিরে মজলিস শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মবহির্ভূত কার্যক্রম বরদাশত করা হবে না: শিক্ষামন্ত্রী

বেফাকে রওজাতুল জান্নাত মহিলা মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জামিআ রাব্বানিয়া আরাবিয়ার প্রতিষ্ঠাতা মুফতী নজরুল ইসলাম ভাসানী সাহেবের প্রতিষ্ঠান রওজাতুল জান্নাত মহিলা মাদরাসা ১৪৪৪—৪৫ হিজরী শিক্ষাবর্ষে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ—এর অধীনে অনুষ্ঠিত ৪৭ তম কেন্দ্রীয় পরীক্ষায় প্রতিষ্ঠার চতুর্থ বছরেও বরাবরের মতো ঈর্ষণীয় ফলাফলের ধারা অব্যাহত রেখেছে।

ফজিলত মারহালায় ১২ জন পরীক্ষার্থীর মধ্যে ০৭ জন, সানাবিয়া উলয়ায় ১২ জনের মধ্যে ০৭ জন, মুতাওয়াসসিতায় ১৯ জনের মধ্যে ১৮ জন এবং ইবতিদাইয়ায় ২০ জনের মধ্যে ১১ জন মেধা তালিকায় স্থান লাভসহ ৬৩ জন পরীক্ষার্থীর মাঝে সর্বমোট ৪৩ জন মেধা তালিকায় স্থান পেয়েছে। যা গড় হিসেবে ৬৮.২৫ শতাংশ।

উল্লেখ্য, প্রতিষ্ঠার প্রথম বছর ১৭ জনের মধ্যে ৫জন, দ্বিতীয় বছর ৩৪ জনের মধ্যে ১৭ জন, এবং গত বছর ৪৮ জনের মধ্যে ৩০ জন মেধা তালিকায় স্থান লাভ করেছিল। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ, জালকুড়ি, রব্বানী নগর (জামিআ রাব্বানিয়ার সন্নিকটে) সুবিশাল দৃষ্টিনন্দন ভবনে পরিচালিত এই প্রতিষ্ঠানটি তা’লীমের পাশাপাশি সুনিপুণ তরবিয়ত, উন্নত পরিবেশ এবং উৎকৃষ্ট খাবারের ক্ষেত্রে অতুলনীয়।

বিশষ দ্রষ্টব্য: আগামী ৬ শাওয়াল মোতাবেক ১৬ এপ্রিল (সম্ভাব্য) রোজ মঙ্গলবার থেকে রওজাতুল জান্নাত মহিলা মাদরাসায় শিশু শ্রেণী থেকে দাওরা হাদীস পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে ইনশাআল্লাহ। যোগাযোগ: ০১৭৭০—৪৬০০৪৬

আরো পড়ুন- বেফাকে শীর্ষে জামিআ রাব্বানিয়া

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ