বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

রোববার এক মিনিট শব্দহীন থাকবে সব স্কুল-কলেজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগ্রহিত

শব্দদূষণের বিষয়ে সবার মধ্যে সচেতনতা বাড়াতে আগামী রোববার সব স্কুল-কলেজে এক মিনিট শব্দহীন কর্মসূচি পালন করা হবে। আগামীকাল রোববার (১৫ অক্টোবর) সকাল ১০টা থেকে ১০টা ১ মিনিট পর্যন্ত সব স্কুল-কলেজে এ কর্মসূচি পালন করতে হবে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শামিল হতে সব স্কুল-কলেজকে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

আদেশে বলা হয়েছে, ব্যাপক হারে বাড়ছে শব্দদূষণ। এই শব্দদূষণ নিয়ন্ত্রণে জনসচেনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে ‘শব্দদূষণ বন্ধ করি, নিরব মিনিট পালন করি’ স্লোগানকে সামনে রেখে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় আয়োজিত কর্মসূচির আলোকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সকাল ১০টা থেকে ১০টা ১ মিনিট পর্যন্ত ১ মিনিট শব্দহীন কর্মসূচি পালনের জন্য বলা হলো। সব শিক্ষাপ্রতিষ্ঠান এ নিয়ম পালনে বাধ্য থাকবে। এদিন ঢাকা শহরের ১১টি গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ এ কর্মসূচি পালন করা হবে।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ