বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

১৬৫ দিনে হাফেজ ৮ বছরের মুকতাদির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাত্র ১৬৫ দিনে (সাড়ে ৫ মাসে) পবিত্র কুরআন মুখস্থ করেছেন ৮ বছর বয়সী সাফায়াত মুকতাদির প্রান্ত। তিনি রাজধানী ঢাকার মিরপুরের ঢাকা আইডিয়াল ক্যাডেট মাদরাসার শিক্ষার্থী।

এ মেধাবী শিশুর বাড়ি বগুড়া জেলার মথুরাপুর গ্রামে। তার বাবা মুহাম্মদ মুকুল হোসেন বাংলাদেশ পুলিশ বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। তার মায়ের নাম রুখসানা সুরাইয়া।

সাফায়াত মুকতাদির প্রান্তর শিক্ষক হাফেজ কারি ফরহাদ বিন নাসেরী বলেন, ‘মহাগ্রন্থ আল কুরআনের অলৌকিক মুজিজায় এমন ঘটনা বিশ্বে প্রায় ঘটছে। আলহামদুলিল্লাহ আমাদের শিক্ষার্থী সাফায়াত মুকতাদির প্রান্ত মাত্র ১৬৫ দিনে পবিত্র কুরআন মুখস্থ করেছেন। আমরা তার সাফল্য কামনা করি। তবে কুরআন মুখস্থ করার বিষয়টি মোটেও সহজ নয়। বরং এর পেছনে শিক্ষক থেকে শুরু করে বাবা মায়ের অনেক চেষ্টা শ্রম ও আত্মত্যাগের প্রয়োজন। একজন কুরআনে হাফেজ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আল্লাহ এ শিশুকে দীনের জন্য কবুল করুন।’

মাদরাসার প্রিন্সিপাল মুফতি মামুনুর রশীদ বলেন, মুকতাদির প্রান্তর চার বছর বয়স থেকে আমাদের এখানে পড়াশোনা করছে। তার বাবা একজন পুলিশ কর্মকর্তা। এমন অনেক বাচ্চা আমাদের এখানে আছে। দীন  ও ইসলাম শিক্ষা  অর্জন করছে। কুরআনে হাফেজ হচ্ছে, পাশাপাশি স্কুলের পড়াও চালিয়ে যাচ্ছে।
 
তিনি আরও বলেন, আলহামদুলিল্লাহ মাদরাসার শিক্ষা এখন আধুনিকই নয়, অত্যাধুনিক। আমি চাই আমাদের সন্তানদের আমরা দীনের শিক্ষা দেব। পাশাপাশি জেনারেল শিক্ষায় শিক্ষিত করব।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ